মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ‘ওয়েস্ট বেঙ্গল হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড’ (হিডকো)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯-২১ এপ্রিল বন্ধ থাকবে ইকোপার্ক। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের জন্য পার্কটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইকোপার্ক দেখতে প্রতি দিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মানুষ আসেন।