দুপুর ১২ টায় রাজ্যসভার কার্যক্রম শুরু হয়। শুরু থেকেই নিজেদের দাবিতে সরব হয় বিরোধীরা। কিছুক্ষণের মধ্যেই হই হট্টগোল শুরু হলে রাজ্যসভা মুলতুবি করে দেওয়া হয়। বাদল অধিবেশনের প্রথম দিনেই যে দৃশ্য দেখা গিয়েছে, তাতে কাজ কতটা হবে? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।