আর এদিকে আরেক পরিচালক অরিন্দম ভট্টাচার্য রূপঙ্করকে ব্যান করার কথা লেখেন ফেসবুকে। যদিও এক সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে রূপঙ্কর (Rupankar Bagchi) জানিয়েছেন, তিনি কেকে’র (KK) বিরুদ্ধে কিছু বলতে চাননি। বাংলা গানের পক্ষে কথা বলেছিলেন। মানুষ তাঁকে ভুল বুঝছেন। কেকে বড় মাপের শিল্পী। তাঁর প্রয়াণে শোকাহত বলেই জানিয়েছেন তিনি।
মঙ্গলবার নজরুল মঞ্চে ভিড়ে ঠাসা মানুষের সমাগমে চলছে কেকের অনুষ্ঠান। অনুষ্ঠানে আসনসংখ্যার তুলনায় লোকসংখ্যা বেশী ছিল। এসি থাকলেও দরজা বারবার খোলার কারণে পরিস্থিতি বিগড়ে যেতে পারে বলে আন্দাজ পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের। দরজার কারণে সমস্যা হয়েছে এসিতে এটাই বোহাতে চাইলেন তিনি।
ইয়ারো দোস্তি বড়ি হি হাসিন হ্যায়, ইয়ে না হো তো কেয়া ফির বোলো ইয়ে জিন্দগি হ্যায়’। তার শেষ গান ছিল হাম রাহে ইয়া না রাহে ইয়াদ আয়েঙ্গে বো পল। গায়কের শেষ গানের ভিডিও ভাইরাল হয়েছে। যখন গান গেয়ে তিনি মঞ্চ থেকে বের হচ্ছেন তখনও ক্লান্ত মুখে লেগে রয়েছে হাসি। আর শরীর থেকে অনবরত বেইয়ে চলেছে ঘাম।