KK-Rupankar Bagchi: কেকে’র মৃত্যু নিয়ে কথা না বুঝেই রূপঙ্করকে তুলোধোনা করলেন অভিনেত্রী রূপাঞ্জনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কেকে’র মৃত্যু নিয়ে কথা না বুঝেই রূপঙ্করকে তুলোধোনা করলেন অভিনেত্রী রূপাঞ্জনা। ‘হু ইজ কেকে? আমি, অনুপম, সোমলতা, ইমন, রাঘব, মনোময় এর থেকে ঢের ভাল! মুম্বই নিয়ে এত উত্তেজনা কীসের?’ এই প্রশ্ন করেই বিপাকে পড়লেন রূপঙ্কর বাগচি (Rupankar Bagchi)। নেটদুনিয়ায় তীব্র কটাক্ষের মুখে সংগীতশিল্পী। ছাড়লেন না অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রও (Rupanjana Mitra)।

আরও পড়ুনঃ দরজার কারণে সমস্যা হয়েছে এসিতে, কেকের মৃত্যু নিয়ে বক্তব্য ববির #KKPassesAway

সোমবার রাত ১১.৩৮ মিনিটে ফেসবুক ভিডিওতে রূপঙ্কর কেকে’র (Singer KK) সমালোচনা করেন। তাঁর বক্তব্য, ‘দারুণ গায়ক কে কে, এতে কোনও সন্দেহ নেই। তবে এই ভিডিওগুলো দেখে বুঝলাম, এরকম ভিডিও এখানকার শিল্পীদেরও রয়েছে। যেমন, আমার ভিডিও থাকে, অনুপমের ভিডিও থাকে, সোমলতার ভিডিও থাকে, ইমনের ভিডিও থাকে, রাঘবের, মনোময়ের, উজ্জয়িনী ভিডিও থাকে। এমন কি ক্যাকটাস, রূপম আরও অনেকের ভিডিও থাকে সোশ্যাল মিডিয়ায়।’

কেকে'র মৃত্যু নিয়ে কথা না বুঝেই রূপঙ্করকে তুলোধোনা করলেন অভিনেত্রী রূপাঞ্জনা
কেকে’র মৃত্যু নিয়ে কথা না বুঝেই রূপঙ্করকে তুলোধোনা করলেন অভিনেত্রী রূপাঞ্জনা

তিনি আরও বলেন, ‘গান শুনে যা বুঝলাম, কেকে’র থেকে তো আমরা সবাই ভাল গান গাই। আমাদের নিয়ে এত উত্তেজনা বোধ করেন না কেন? কী কারণ? আমি একটু আগে যেসব শিল্পীর নাম নিলাম তাঁরা সবাই কেকে’র তুলনায় ঢের ভাল শিল্পী। কিন্তু আপনারা মুম্বইকে নিয়ে এত মাতামাতি করে যাচ্ছেন। দক্ষিণ ভারতকে দেখুন, পাঞ্জাবকে দেখে শিখুন, ওড়িশাকে দেখুন। বাঙালি হন। বাঙালি হন প্লিজ!’

রূপঙ্করের এই ভিডিও পোস্টের ২৪ ঘণ্টা পরই কেকে’র মৃত্যুর খবর পাওয়া যায়। নজরুল মঞ্চে গান গাওয়ার পরই হোটেলে ফিরে অসুস্থ হয়ে পড়েন শিল্পী। CMRI হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। কেকে’র (Singer KK) প্রয়াণের পরই রূপঙ্করকে কাঠগড়ায় তুলেছেন নেটিজেনরা। এমন মন্তব্যের জন্য তাঁর লজ্জা হওয়া উচিত বলেই মন্তব্য অনেকের।

কেকে'র মৃত্যু নিয়ে কথা না বুঝেই রূপঙ্করকে তুলোধোনা করলেন অভিনেত্রী রূপাঞ্জনা
কেকে’র মৃত্যু নিয়ে কথা না বুঝেই রূপঙ্করকে তুলোধোনা করলেন অভিনেত্রী রূপাঞ্জনা

একই মত রূপাঞ্জনা মিত্রের। তিনি বলেন, ‘রূপঙ্কর বাগচি আপনার লজ্জা হওয়া উচিত। অত্যন্ত স্বার্থপর একটা মানুষ। আপনি আগে আপনার মনের সংকীর্ণতা দূর করুন তারপর কেকে’র সঙ্গে নিজের তুলনা করতে আসবেন। জাতীয় পুরস্কার পাওয়াই আপনার কাল। আগে বড় মানুষ হোন। বাংলার শিল্পী হয়ে আপনি কতটা ছোট মনের পরিচয় দিলেন এই ভিডিওটাই তার প্রমাণ। কেকে আগে আমাদের মন জয় করেছেন শুধু তাঁর সৎ গায়ক হয়ে। এভাবে তাঁকে ছোট করার অধিকার আপনাকে কেউ দেয়নি। হ্যাঁ, আমি কেকে’র ফ্যান আর আপনার বিদ্বেষমূলক আচরণে আঘাত পেয়েছি।’

কেকে’র মৃত্যু নিয়ে কথা না বুঝেই রূপঙ্করকে তুলোধোনা করলেন অভিনেত্রী রূপাঞ্জনা

কেকে'র মৃত্যু নিয়ে কথা না বুঝেই রূপঙ্করকে তুলোধোনা করলেন অভিনেত্রী রূপাঞ্জনা
কেকে’র মৃত্যু নিয়ে কথা না বুঝেই রূপঙ্করকে তুলোধোনা করলেন অভিনেত্রী রূপাঞ্জনা

আর এদিকে আরেক পরিচালক অরিন্দম ভট্টাচার্য রূপঙ্করকে ব্যান করার কথা লেখেন ফেসবুকে। যদিও এক সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে রূপঙ্কর (Rupankar Bagchi) জানিয়েছেন, তিনি কেকে’র (KK) বিরুদ্ধে কিছু বলতে চাননি। বাংলা গানের পক্ষে কথা বলেছিলেন। মানুষ তাঁকে ভুল বুঝছেন। কেকে বড় মাপের শিল্পী। তাঁর প্রয়াণে শোকাহত বলেই জানিয়েছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত