নজরবন্দি ব্যুরোঃ গতকাল নজরুল মঞ্চে চলছে তাঁর অনুষ্ঠান। স্টেজ কাঁপিয়ে একের পর এক গান দর্শকদের উপহার দিয়ে চলেছেন তিনি। কিন্তু আচমকাই প্রাণ খুইয়ে বসলেন বলিউড খ্যাতনামা শিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ। বলিউড সঙ্গীতশিল্পীর মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। বুধবার সকালে ভাইরাল হয়েছে গতকাল কেকের স্টেজ কাঁপানো গানের সেই তালিকা।
আরও পড়ুনঃ IPL KKR: কেকেআর দলে এবার বাঙালি ক্রিকেটার চাই, বড় সিদ্ধান্তের পথে সিএবি
মঙ্গলবার রাতে মঞ্চ থেকে নামার আগেও গেয়েছেন, ‘ইয়ারো দোস্তি বড়ি হি হাসিন হ্যায়, ইয়ে না হো তো কেয়া ফির বোলো ইয়ে জিন্দগি হ্যায়’। তার শেষ গান ছিল হাম রাহে ইয়া না রাহে ইয়াদ আয়েঙ্গে বো পল। গায়কের শেষ গানের ভিডিও ভাইরাল হয়েছে। যখন গান গেয়ে তিনি মঞ্চ থেকে বের হচ্ছেন তখনও ক্লান্ত মুখে লেগে রয়েছে হাসি। আর শরীর থেকে অনবরত বেইয়ে চলেছে ঘাম।

শো চলাকালীন বারবার সতীর্থদের জানিয়েছেন, তার গরম হচ্ছে। গান গাইতে গাইতে কিছু ক্ষণের জন্য থেমে মঞ্চের ব্যাকস্টেজে ঘাম মুছতেও দেখা গিয়েছে শিল্পীকে। তবু থামেননি। শেষ গান গেয়ে অনুষ্ঠান শেষ করে মঞ্চ থেকে নেমেছেন। পারফর্মার এবং শিল্পী হিসেবে তাঁর দায়িত্ব থেকে বিন্দুমাত্র সরে যাননি।

বুহদবার স্টেজের কাছ থেকে মিলেছে গানের লিস্ট। সেটা দ্রুত ছড়িয়ে পড়েছে স্যোশাল মিডিয়ায়। তাঁর শেষ স্মৃতিটুকু আগলে রাখতে চাইছেন অনুরাগীরা। সেই গানের তালিকা থাকলেও, মঞ্চ থাকলেও নেই গায়ক কেকে।
হাম রাহে ইয়া না রাহে ইয়াদ আয়েঙ্গে বো পল, মঞ্চে তালিকা ফেলে গেলেন গায়ক

কেকের মৃত্যু কারণ কী? তা নিয়ে নিয়ে স্যোশাল মিডিয়ায় ঝড় উঠেছে।অনেকে বলছেন, নজরুল মঞ্চে এসি বন্ধ রাখা হয়েছিল। সেইসঙ্গে প্রচুর আলো লাগানো হয়েছিল। আবার অনেকে বলছেন শো চলাকালীন মানুষের ভিড় এত ছিল বলেই অস্বস্তি বেড়েছিল তাঁর। ম্যানেজমেণ্টের দিকেই আঙুল তুলছেন অনেকে। এই মুহুর্তে কেকের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই পরিষ্কার হয়ে যাবে বিষয়টি।



