HomeTagsKalimpong

kalimpong

Weather Update: ভূমিধসের আশঙ্কায় কমলা সতর্কতা জারি পাহাড়ে, পশ্চিমী ঝঞ্ঝার দাপটে নাজেহাল বাংলা

ভূমিধসের আশঙ্কায় কমলা সতর্কতা জারি পাহাড়ে, পশ্চিমী ঝঞ্ঝার দাপটে নাজেহাল বাংলা। কমলা সতর্কতা জারি করা হল দার্জিলিং এবং কালিম্পঙে। পশ্চিমী ঝঞ্ঝার আগমনে রবিবার উত্তরবঙ্গের এই দুই জেলায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন আবহবিদরা। দার্জিলিঙের উঁচু জায়গা অর্থাৎ সান্দাকফু এবং টাইগার হিলসে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এই ধরনের আবহাওয়ায় ভূমিধসের সম্ভাবনা থাকে।

Accident: রেল প্রকল্পে ফের দুর্ঘটনা, মাটি চাপা পড়ে মৃত্যু হল দুই শ্রমিকের

রেল প্রকল্পে ফের দুর্ঘটনা, মাটি চাপা পড়ে মৃত্যু হল দুই শ্রমিকের। রেল প্রকল্পের সেবক ফাঁড়ির অন্তর্গত কালিখোলায় সেবক – রংপোর সেতু নির্মাণের সময় মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে দুই শ্রমিকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় মৃত্যু হয়েছে দুই শ্রমিকের। মৃতরা হল সন্তোষ রায় (২৫) এবং কারু ওঁরাও বয়স ২৫। দু’জনই ঝাড়খন্ডের বাসিন্দা।

বর্ষবরণের রাতের উচ্ছাসে কালিম্পংয়ে নেমে এলো বিষাদ। অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু ১ মহিলার।

কে জানত বছরের শুরুর প্রথম রবিবারের রাত ডেকে আনবে এমন মর্মান্তিক পরিণতি।

Trending Now