গরু পাচারের অন্যতম অভিযুক্ত এনামুল হকের সঙ্গে তাঁর যুক্ত থাকার কথাও বারবার তুলে ধরেছিলেন তিনি। যা নিয়ে উত্তাপ বেড়েছিল রাজ্য রাজনীতির। বন্ধুর মন্তব্যের জবাব দিতে এবার ঘাটালে নিজেই উপস্থিত হলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। জানালেন, আমার মনে হয় সিবিআইয়ের হীরণকে ডাকা উচিত।
ঘাটালের সাংসদ দেবের কার্যকলাপ নিয়ে প্রকাশ্যে সুর চড়িয়েছিলেন বিজেপি বিধায়ক হীরণ্ময় চট্টোপাধ্যায়। সেই ঘটনার পরেই দেবের ঘাটাল সফরের কথা শোনা যাচ্ছে। তার আগে ঘাটাল জুড়ে পড়ল দেবের নামে পোস্টার। সেখানে লেখা হিরনের খোঁচা খেয়ে মালদ্বীপ থেকে ঘাটালে আসছেন সাংসদ দেব। ঘাটালের বিধায়ক শীতল কপাটিকে সেই পোস্টার ফেলতে দেখা যায়।
মাস্টার পরিকল্পনা স্থগিত তাই ঘাটালে প্রতেক বর্ষার নিত্য বন্যা লেগেই থাকে। ঘাটাল বাসিদের ঘর -বাড়ি, চাষের জমি অধিকাংশ বার জলে তলিয়ে যায়, এলাকাবাসী প্রাই এই ব্যাপার সাহায্য চেয়েছেন। ঘাটাল মাস্টার প্ল্যান হওয়ার ফলে প্লাবন পরিস্থিত বলেই দাবি সকলের।
মাস্টার প্ল্যান না হলে ঘাটাল বাঁচবে না, একথা আগেও বারবার রাজ্যের তরফে জানানো হয়েছে। আজ ঘাটালে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও শোনা গিয়েছে সেই একই কথা,
মানবদরদী দেব, সৎকারের চাপ সামলাতে শ্মশান তৈরির নির্দেশ ঘাটালের সাংসদের। দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে মারাত্মক হারে বেড়েছে সংক্রমণ। একই সাথে বেড়েছে মৃত্যু। এমন অবস্থায় দেশ জুড়ে সৎকার করাও যথেষ্ট কঠিন হয়ে দাঁড়িয়েছে।