চাপের মুখে কুস্তি ফেডারেশনের সভাপতির পদ ছাড়েন ব্রিজভূষণ৷ দলের সাংসদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিলেও এ বার তাঁকে আর কাইসারগঞ্জ থেকে টিকিট দেয়নি বিজেপি৷ ব্রিজভূষণের বদলে তাঁর ছোট ছেলে করণকে ওই কেন্দ্র থেকে প্রার্থী করা হয়৷
মহিলা কুস্তিগিরদের হেনস্থার অভিযোগ ওঠে ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে। এই ঘটনায় গোটা দেশে তোলপাড় সৃষ্টি হয়। যৌন হেনস্থার অভিযোগ এনে পথে নেমে আসে কুস্তিগিররা।
এখনও অবধি সরকারের তরফে কোনও স্বস্তির বার্তা মেলেনি। তাই বুধবার থেকে নিজেদের ধর্না জারি রেখেছেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক এবং বিনিতা ফোগাট সহ অন্যান্যরা। বিজেপি সাংসদ তথা ফেডারেশনের চেয়ারম্যান ব্রিজ ভুষণ শরণ সিংয়ের জেল হেফাজতের দাবিতে সরব হয়েছেন তাঁরা। রাতভর বৈঠকে কাটল না জট, সকাল থেকে ফের ধর্নায় কুস্তিগীররা।