মঙ্গলবার বনিকে ফের তলব করল ইডি। সঙ্গে আনতে বলা হয়েছে গাড়ির একাধিক নথি। বনিকে ইডির একাধিক প্রশ্ন উঠে আসার মাঝেই ইডির নজর পড়ল কুন্তল ঘনিষ্ঠ আরও ছয় অভিনেতা ও অভিনেত্রীদের ওপর। সূত্রের খবর, এর মধ্যে একজনের মাধ্যমেই টলিউডে নেটওয়ার্ক তৈরি করেছিল কুন্তল। তাঁকেও আগামী দিনে তলব করতে চলেছে তদন্তকারী সংস্থা।
কৌশানীর জবাব, বনি এত সফল অভিনেতা, একটা গাড়ি কিনতে পারেন না! এর মধ্যে কোনও সন্দেহজনক বিষয় রয়েছে, যেটা আমি ভাববো দুই বার। আমি যদি ইভেন্টের বিনিময়ে টাকা নিই, সেটা আমার কাজ। সেটা করার জন্য এত প্রশ্ন আসে না। কুন্তল ঘোষ আমার জীবনে কোনও ম্যাটার করে না। আমি একটা সন্ধ্যেবেলা গেছি ইভেন্ট করেছি, পেমেন্ট পেয়েছি, গল্প শেষ। এর বাইরে আর কিছু ভাবার নেই।
নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথমবার কোনও অভিনেতাকে তলব করল ইডি। অভিযুক্ত তৃণমূল নেতা কুন্তলকে জিজ্ঞাসাবাদ করে বনি সেনগুপ্তর যোগসূত্র পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গেছে, বনিকে দামী গাড়ি উপহার দিয়েছিলেন কুন্তল। সেই বিষয়েই জিজ্ঞাসাবাদ করতে তলব করা হয় শুক্রবার। কিন্তু বৃহস্পতিবার হাজিরা দেন তিনি। সেখানেই তিনি জানিয়েছেন, অগ্রিম বাবদ ৪০ লক্ষ টাকা দিয়েছিলেন বনি।
তালিকায় যুক্ত হল অভিনেতা বনি সেনগুপ্তর নাম। সূত্রের খবর, তাঁকে তলব করেছে ইডি। তবে বনি অবশ্য জানিয়েছেন তিনি ইডির দফতরে হাজিরা দেবেন। গত শুক্রবার তাঁকে তলব করে নোটিশ পাঠানো হয়েছে। নিয়োগ দুর্নীতিতে অভিনেতা বনি সেনগুপ্তকে তলব ইডির, পাশাপাশি ইডির স্ক্যানারে রয়েছে আরও তিন অভিনেত্রী। এমনটাই সূত্রে খবর।