SSC-TET Scam: বনিকে ফের তলব করল ইডি, টলিউডে কুন্তলের যোগাযোগের মাধ্যম ছিল কারা?  

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি মামলায় এবার উঠে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। কুন্তলের সঙ্গে অভিনেতা বনি সেনগুপ্তর যোগ মিলতেই বৃহস্পতিবার তাঁকে ১০ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি। এরপর মঙ্গলবার বনিকে ফের তলব করল ইডি। সঙ্গে আনতে বলা হয়েছে গাড়ির একাধিক নথি। বনিকে ইডির একাধিক প্রশ্ন উঠে আসার মাঝেই ইডির নজর পড়ল কুন্তল ঘনিষ্ঠ আরও ছয় অভিনেতা ও অভিনেত্রীদের ওপর। সূত্রের খবর, এর মধ্যে একজনের মাধ্যমেই টলিউডে নেটওয়ার্ক তৈরি করেছিল কুন্তল। তাঁকেও আগামী দিনে তলব করতে চলেছে তদন্তকারী সংস্থা।

আরও পড়ুনঃ Da Strike: আন্দোলন উপেক্ষা করে ধর্মঘটে কারা? খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী

গতকালই বনি জানিয়েছেন, ৫ বছর আগে কুন্তল তাঁকে দুটি ছবির অগ্রিম বাবদ হিসেবে ৪০ লক্ষ টাকা দিয়েছিল। সেই টাকা পরে ইভেন্টের কাজ করে মিটিয়েছিল বনি। গাড়ি কেনা হয়েছিল সাদা টাকাতেই। তখনও কুন্তলের দুর্নীতি চক্রের সম্পর্কে অবগত ছিল না সে। এখন ইডি তলব করেছে অভিনেতা বনিকে। সঙ্গে আনতে বলা হয়েছে সমস্ত তথ্য।

Kuntal Ghosh
বনিকে ফের তলব করল ইডি, আনতে বলা হয়েছে গাড়ির সমস্ত তথ্য 

কুন্তলকে গ্রেফতারের পর থেকেই তাঁর একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে অভিনেতা ও অভিনেত্রীদের সঙ্গে আর্থিক লেনদেনের যোগ পাওয়া গেছে। অনেকেই কুন্তলের কাছ থেকে দামী উপহার নিয়েছেন বলেও জানা গেছে।  টলিপাড়ার সমস্ত অভিনেতা অভিনেত্রীদের তালিকা তৈরি করছে ইডি। এমনটাই সূত্রে খবর। এখন প্রশ্ন হল, কার মাধ্যমে এই নেটওয়ার্ক সাজিয়েছিলেন কুন্তল? সেটারই খোঁজ করছিল ইডি।

বনিকে ফের তলব করল ইডি, আনতে বলা হয়েছে গাড়ির সমস্ত তথ্য 

Bonny Sengupta and Kuntal Ghosh 2
বনিকে ফের তলব করল ইডি, আনতে বলা হয়েছে গাড়ির সমস্ত তথ্য 

ইডি সূত্রে খবর, শুধুমাত্র বনি নয়, আরও ছয় জন অভিনেতা অভিনেত্রীদের ওপর নজর পড়েছে তদন্তকারী সংস্থার। সূত্রে খবর খবর, আরও যে ছয় জন অভিনেতা-অভিনেত্রীর কথা হচ্ছে, তাঁদের মধ্যে তিনজন অভিনেত্রীর অ্যাকাউন্টে কুন্তল ঘোষের অ্যাকাউন্ট থেকে বিপুল অঙ্কের টাকা। সেই সমস্ত অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন