এখনও পর্যন্ত এই ভয়াবহ দুর্ঘটনায় শনাক্ত করা হয়েছে ১৫১টি দেহ। এপ্রসঙ্গে ওড়িশার মুখ্যসচিব এ দিন জানান, বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় মৃত ২৭৫জনের মধ্যে ১৫১ জনের দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। এরপর মৃতদের গুলিকে যাবতীয় নিয়ম মেনে পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে। দেহ নিয়ে যাওয়ার জন্য বিনামূল্যে শববাহী গাড়ির ব্যবস্থাও করা হবে।
প্রথম থেকেই এই ঘটনায় ক্ষোভ উগড়ে দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থলে পৌঁছে রেলমন্ত্রীর সামনেই একাধিক মন্তব্য করেন মমতা। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এদিন ট্রেন দুর্ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় রেলকে লুটেছেন! এখন বড় বড় ডায়লগ দিচ্ছেন উনি!"