অনেকেই মনে করেন গরম কিংবা শীতকালই হল ঘুরতে যাওয়ার আদর্শ সময়। বর্ষাকালে আবার কেউ ঘুরতে চায় নাকি! সেই তো গেলে ঘরের মধ্যে চুপটি করে বসে থাকা। কিন্তু এই ধারণা অনেকটাই ভুল। বাংলাতেই এমন বেশ কয়েকটা জায়গা রয়েছে যা বর্ষাকালেই শুধুমাত্র ঘুরতে গেলে আপনার মন জুড়িয়ে যাবে।