নজরবন্দি ব্যুরোঃ প্রজাতন্ত্র দিবসে বাংলার ‘ট্যাবলো’ প্রত্যাখ্যান করেছে কেন্দ্রীয় সরকার! প্রত্যেক বছর ২৬শে জানুয়ারি রাজধানীর রাজপথ গমগম করে সেনার কুচকাওয়াজে। অস্ত্র প্রদর্শন থেকে যুদ্ধ সামগ্রী। সাথে দেশের সংস্কৃতি। প্রজাতন্ত্র দিবসের শোভাযাত্রায় রাজ্য গুলির অংশ নেওয়া বহু পুরোনো রীতি। কিন্তু এবারও বাংলাকে প্রত্যাখ্যান করেছে কেন্দ্র। আর তা নিয়েই এবার প্রধানমন্ত্রী কে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ সদ্যোজাতের হৃদযন্ত্রে সমস্যা, অনির্বাণ মাইতির ফেসবুক পোস্ট, সমাধান করলেন অভিষেক


চিঠিতে তিনি লিখেছেন, কেন্দ্রের এই সিদ্ধান্তে তিনি হতবাক এবং ব্যথিত। এতে স্বাধীনতা সংগ্রামীদের অপমান করা হয়েছে। বাংলার ট্যাবলো বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, ‘বাংলা দেশের স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভুমিকা নিয়েছিল। তাই এই কেন্দ্রের এই সিদ্ধান্তে বাংলার মানুষ ব্যথিত হয়েছেন।’
২০২০ সালেও ‘কন্যাশ্রী’র মতো আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়ও বাদ গিয়েছিল কেন্দ্রের তালিকা থেকে। এবার বাদ গেলেন নেতাজি। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে এই বছরের থিম ঠিক করেছে কেন্দ্র। এবার সাধারণতন্ত্র দিবসের থিমের নাম, ‘আজাদি কা অমৃত মহোৎসব।’ এদিকে পশ্চিমবঙ্গ সরকারের এবারের ট্যাবলোর বিষয় ছিল–নেতাজি। কারণ, এবার সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী।
প্রজাতন্ত্র দিবসে বাংলার ট্যাবলো বাদ কেন? প্রধানমন্ত্রীকে চিঠি ‘মর্মাহত’ মমতার




উল্লেখ্য, কেন্দ্রকে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আইএনএ বিষয়ক ট্যাবলো পাঠানোর প্রস্তাব পাঠিয়েছিল রাজ্য সরকার। সেই প্রস্তাব নাকচ হয়েছে কেন্দ্রে। নিয়ম অনুযায়ী প্রতিরক্ষা মন্ত্রকের তৈরি কমিটি এই বিষয়ে সিদ্ধান্ত নেয়। চলতি বছরের ‘আজাদি কা অমৃত মহোৎসব’ নিয়ে সেই কমিটি পর পর পাঁচবার বৈঠক করে। কিন্তু একবারও ডাক পায়নি রাজ্য সরকার।








