Swastika Mukherjee: ১ মিনিটে শাড়ী পরে নজর কাড়লেন স্বস্তিকা, নেটদুনিয়ায় ভিডিও ভাইরাল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: স্বস্তিকা মানেই টলিউড ইন্ডাস্ট্রিতে সাহসিতার আরেক নাম। স্বস্তিকার অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে কিছু বলবার নেই, পাশাপাশি নায়িকার ফ্যাশন স্টেটমেন্টও বরাবর চোখ টানে। সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকার শাড়ি লুক নিয়ে কম চর্চা হয় না। অনেকের মনেই প্রশ্ন থাকে এত্তো সুন্দর করে কীভাবে শাড়ি পরেন স্বস্তিকা? সেই প্রশ্নের জবাব নিয়ে হাজির খোদ অভিনেত্রী।

আরও পড়ুন: আন্দোলন করলেই চাকরি মিলবে? হবু শিক্ষকদের উদ্দেশ্যে প্রশ্ন ব্রাত্যর

ক্যামেরা অন রেখে এবার ১ মিনিটে ১২ হাত শাড়ি পরলেন স্বস্তিকা।ব্লাউজ ও পেটিকোট আগে থেকে পরে তৈরি হয়েই ছিলেন। কাউন্ট ডাউন শুরু হতেই তড়িঘড়ি শাড়ি পরা শুরু করে দেন স্বস্তিকা। নির্ধারিত সময়ের আগেই শেষ করে ফেলেন শাড়ি পরা। তারপর আয়নায় সামনে বসে পোজ দিয়ে ছবিও তোলেন। বুঝিয়ে দেন সবেতেই তিনি অনন্যা।

১ মিনিটে শাড়ী পরে নজর কাড়লেন স্বস্তিকা, নেটদুনিয়ায় ভিডিও ভাইরাল
১ মিনিটে শাড়ী পরে নজর কাড়লেন স্বস্তিকা, নেটদুনিয়ায় ভিডিও ভাইরাল

ফেসবুক ওই রিলস ভিডিয়ো শেয়ার করে স্বস্তিকা জানান, তিনি প্রতিযোগিতায় প্রথম হয়েছেন। আর তাঁকে শাড়ির সঙ্গে দেখা গিয়েছে তাঁর নাকে নথ। আর এই টলি সুন্দরীর সাজে মুগ্ধ নেট দুনিয়া। অসংখ্য অনুরাগীর মন কেড়েছে স্বস্তিকার এই আকর্ষণীয় লুক। এক কথায় মোহময়ী লুকে মন কাড়লেন স্বস্তিকা।

১ মিনিটে শাড়ী পরে নজর কাড়লেন স্বস্তিকা, নেটদুনিয়ায় ভিডিও ভাইরাল

Untitled 1 copy 2

তাঁর ভিডিয়োর কমেন্ট বক্সে উপচে পড়ছে প্রশংসা। কেউ লিখছেন, ‘এতদিন আমি শাড়ির কুঁচি ভুল দিক থেকে ধরতাম, ধন্যবাদ তোমাকে’। অপর একজন লেখেন, ‘তোমার উপর মেয়ে হয়েই ক্রাশ খাচ্ছি’। অপর এক স্বস্তিকা ভক্ত লেখেন, ‘শাড়িতে পুরো রানির মতো লাগে তোমাকে’।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন