Swasthya Sathi: স্বাস্থ্যসাথী ফেরালেই FIR, মমতার পর বেসরকারি হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্যের মন্ত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বাংলায় ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্পের সূচনা করেছেন। সেগুলির মধ্যে অন্যতম স্বাস্থ্যসাথী প্রকল্প। সাধারণ মানুষকে বিভিন্ন চিকিৎসার সুবিধা দিতে চালু হওয়া এই পরিষেবা নিয়ে নানা বিতর্ক শুরু হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও হুঁশিয়ারি দিয়েছেন। এবার বেসরকারি হাসপাতালগুলিকে একহাত দিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।

আরও পড়ুন: যাদবপুর পরিদর্শনে ইসরো, নতুন কোন প্রযুক্তির সন্ধান দিল প্রতিনিধি দল?

বুধবার নিউ গড়িয়ার একটি হাসপাতালে এক নতুন পরিষেবার উদ্বোধন করতে উপস্থিত হয়েছিলেন অরূপ বিশ্বাস। সেখানেই বেসরকারি হাসপাতালগুলিকে নিশানায় আনেন তিনি। রাজ্যের মন্ত্রী বলেন, “অনেক হাসপাতাল স্বাস্থ্য সাথী কার্ডের পরিষেবা দিচ্ছে না। বলে দেওয়া হচ্ছে, কোটা শেষ।” রাজ্য সরকারের কাছে এই সংক্রান্ত অভিযোগ আসছে বলেও জানিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, “আমি সিদ্ধান্ত নিয়েছি, এই বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে সরাসরি এফআইআর করব। আমি নিজে মন্ত্রী হিসেবে এফআইআর করব। এই অভিযোগ আর কোনওভাবেই মেনে নেব না।”

স্বাস্থ্যসাথী ফেরালেই FIR, মমতার পর বেসরকারি হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্যের মন্ত্রীর

বাম আমলের প্রসঙ্গ টেনে অরূপ বিশ্বাস বলেন, “বেসরকারি হাসপাতালগুলি বাম আমলে ১ টাকায় জমি পেয়েছিল।” তাঁর প্রশ্ন, “কেন জমি দেওয়া হয়েছে? এই বেসরকারি হাসপাতালগুলি সব লাভ করবে। অথচ গরিব মানুষকে পরিষেবা দেবে না? আমি চাই এই এক টাকার জমি পাওয়া হাসপাতালগুলির বিরুদ্ধে তদন্ত হোক। কীভাবে জমি পেয়েছে, কোন চুক্তিতে পেয়েছে এগুলি নিয়ে তদন্ত করা উচিত।”

স্বাস্থ্যসাথী ফেরালেই FIR, মমতার পর বেসরকারি হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্যের মন্ত্রীর

বেসরকারি হাসপাতালগুলি স্বাস্থ্যসাথী কার্ড ফিরিয়ে দিয়েছে, এমন ঘটনা বেশ কয়েকবার দেখা গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি নিয়েছিলেন। এমনকি, এ নিয়ে আইন প্রয়োগ করে প্রয়োজনে হাসপাতালের লাইসেন্স বাতিলের নির্দেশিকাও জারি করেছিল স্বাস্থ্য দফতর। কিন্তু এরপরও হাসপাতালগুলির টনক নড়েনি বলেই অভিযোগ।

স্বাস্থ্যসাথী ফেরালেই FIR, মমতার পর বেসরকারি হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্যের মন্ত্রীর

স্বাস্থ্যসাথী ফেরালেই FIR, মমতার পর বেসরকারি হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্যের মন্ত্রীর
স্বাস্থ্যসাথী ফেরালেই FIR, মমতার পর বেসরকারি হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্যের মন্ত্রীর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত