১৬ই আগস্ট ‘খেলা হবে’ দিবস পালন, ৪৬ এর দাঙ্গা উস্কালো স্বপন দাশগুপ্ত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২১ শে জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকে “খেলা হবে” দিবস পালনের ডাক দিলেন মমতা ব্যনার্জী। প্রতি বছর ১৬ই আগস্ট পালন হবে “খেলা হবে” দিবস। ইতিমধ্যে এ নিয়ে সমালোচনা শুরু হয়েছে বিরোধী মহলে।

আরও পড়ুনঃ কোভিডে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যে এখনও গাইডলাইন তৈরি হয়নি কেন্দ্রের!

কার্যত এ প্রসঙ্গে কলকাতার দাঙ্গাকে উস্কে দিলো বিজেপি। তাঁদের মতে স্বাধীনতার ঠিক আগে ১৯৪৬ সালের ১৬ই আগস্ট কলকাতায় শুরু হয়েছিলো ভয়ংকর সাপ্রদায়িক দাঙ্গা, যা ‘দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস’ নামে পরিচিত। এ বিষয়ে বিজেপি জানায় মুসলিম লীগ পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবিতে এই দাঙ্গা শুরু করে। প্রচুর মানুষ প্রান হারায়। কার্যত এই ১৬ ই আগস্টই মমতা ‘খেলা হবে’ দিবসের ডাক দিলেন। বিরোধিদের মতে,এর অর্থই হল বিরোধীদের ওপর হিংসাত্মক আক্রমণ।

১৬ই আগস্ট ‘খেলা হবে’ দিবস পালন, বিরোধিদের মতে,এর অর্থই হল বিরোধীদের ওপর হিংসাত্মক আক্রমণ।  

এদিকে স্বপন দাশগুপ্ত টুইটারে লেখেন, ‘ইন্টারেস্টিং!‌ ১৬ অগস্টকে খেলা হবে দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। ১৯৪৬ সালে এই দিনটিতেই মুসলিম লিগ ‘ডাইরেক্ট অ্যাকশন ডে’ এবং ‘গ্রেট ক্যালকাটা কিলিংস’ শুরু করেছিল। আজকের পশ্চিমবঙ্গেও ‘খেলা হবে’ স্লোগানটি বিরোধীদের ওপর আক্রমণের প্রতিশব্দে পরিণত হয়েছে’। কিন্তু তৃনমূলর মতে এই দিন ইডেনে মোহনবাগান-ইস্টবেঙ্গল ডার্বি ঘিরে উত্তেজনার বলি হয়েছিলেন ১৬ জন ফুটবলপ্রেমী। তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে ১৬ই আগস্ট ‘ফুটবলপ্রেমী দিবস’ হিসেবে পালন করা হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত