নজরবন্দি ব্যুরোঃ কোভিডে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যে এখনও গাইডলাইন তৈরি হয়নি কেন্দ্রের! করোনা ভাইরাস এর সংক্রমণ এখনো দেশ জুড়ে অব্যাহত। এই ভাইরাসের আক্রমণে মারা গিয়েছেন কয়েক লক্ষ মানুষ। আর এই মৃত মানুষদের পরিবারকে আর্থিক সাহায্য করার কথা বলেছিল আদালত। কিন্তু প্রথমে সরকার মানতে চায়নি।
আরও পড়ুনঃ ‘শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবসে’ নিহত বিজেপি কর্মীদের পরিবারের পাশে শুভেন্দু


সরকার পক্ষের যুক্তি ছিল এত মানুষকে সাহায্য করতে গেলে দেশের কোষাগার শূন্য হয়ে যাবে। সরকারের এই যুক্তিতে আমল দেয়নি শীর্ষ আদালত। কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল করোনায় আক্রান্ত পরিবারকে আর্থিক সাহায্য দিতে বাধ্য কেন্দ্রীয় সরকার।

অবশেষে তা মেনে নিয়েছিল সরকার। আদালত এই ব্যাপারে সুনির্দিষ্ট গাইডলাইন তৈরীর পরামর্শ দিয়েছিল কেন্দ্র সরকার কে। কেন্দ্রীয় সরকার অবশেষে শীর্ষ আদালতের কাছে আরও চার সপ্তাহ সময় চাইল।

সরকার জানিয়েছে করোনা সংক্রমণে মৃত্যুতে কত জনকে আর্থিক সাহায্য কিভাবে করা হবে তার গাইডলাইন এখনো তৈরি করা যায়নি।


কোভিডে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যে এখনও গাইডলাইন তৈরি হয়নি কেন্দ্রের!
তাই মহামান্য আদালতের কাছে সরকার আবেদন করেছিল আরও চার সপ্তাহ সময় দিতে। সেই আবেদন মান্যতা দিয়েছে শীর্ষ আদালত। কেন্দ্রকে আরও চার সপ্তাহ দিল দেশের শীর্ষ আদালত।








