নজরবন্দি ব্যুরো: একুশের শহিদ মঞ্চ থেকে আগামী ৫ অগস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করার কথা বলেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার অভিষেকের বক্তব্যে পাল্টা জবাব দিলেন নিরোধী দলনেতা তথা নন্দিগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। রীতিমতো শাসানির সুরে তিনি বললেন, আমাদের নেতাদের বাড়ি ঘেরাও হলে দিল্লিতে পার্লামেন্টে তৃণমূলের এমপিদের ঢুকতে দেব না!
আরও পড়ুন: বাংলায় মহিলাদের সম্মান নিয়ে ছেলেখেলা করছে তৃণমূল, মণিপুরের পাল্টা জবাব সুকান্তর
এদিন একুশের মঞ্চ থেকে ঠিক কী বলেছিলেন অভিষেক? তৃণমূলের সাধারণ সম্পাদকের বক্তব্য ছিল, ‘আগামী ৫ অগস্ট বাংলায় বিজেপির জেলা থেকে ব্লক—ছোট, বড়, মেজ, সেজ সমস্ত নেতার বাড়ি ঘেরাও করবেন তৃণমূল কর্মীরা। সেই ঘেরাও অবশ্যই হতে হবে শান্তিপূর্ণ। বাংলার সৌভাতৃত্বের ঐতিহ্য মেনে তা করতে হবে। বিজেপি নেতার পরিবারে কোনও প্রবীণ নাগরিক থাকলে তাঁকে আটকানো চলবে না। কিন্তু সকাল ১০ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত ৮ ঘণ্টা ওই বিজেপি নেতাকে বাড়ি থেকে বের হতে বা ঢুকতে দেওয়া হবে না’।

আর এবার পাল্টা শুভেন্দু অধিকারী কী বললেন? শুভেন্দুর কথায়, ‘ডিম ভাতের উৎসবে তাঁর (পড়ুন অভিষেক) দম্ভ দেখুন, বলছে ৫ অগস্ট আমাদের পার্টির ছোট থেকে বড়ো নেতার বাড়ি ঘিরবে। ভাইপো শুনে রাখুন, আপনার বিরুদ্ধে FIR করে আমরা আদালতে যাচ্ছি। আপনার আমার মৌলিক অধিকার ২২৬, বাবা সাহেব আম্বেদকর দিয়ে গিয়েছেন, আমার বাড়িতে কে ঢুকবে, কে বেরোবে, একটা বিজেপি কর্মীর কাছে গিয়ে দেখুন দিল্লিতে পার্লামেন্টে আপনাদের এমপিদের ঢুকতে দেব না’।

শুভেন্দু আরও বলেছেন, ‘পিসিমণি পরে ভাইপোকে সংশোধন করে দিয়েছেন। বলেছেন, গ্রামে গ্রামে করব না, ব্লকে করব। ১০০ মিটার দূরে করব। এটাও বলতে পারেন না বাংলার মুখ্যমন্ত্রী’।
দিল্লির পার্লামেন্টে ঢুকতে দেব না, অভিষককে পাল্টা শাসানি শুভেন্দুর




