নজরবন্দি ব্যুরো: রাজ্যে আসন্ন পঞ্চায়েত ভোট! ইতিমধ্যেই পঞ্চায়েতের দিনক্ষণ ঘোষণা হতেই মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সারা বাংলাজুড়ে উঠে আসছে অশান্তির খবর। এরপরেই এই পঞ্চায়েত নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হলেও হাইকোর্টে দায়ের করা হয় জনস্বার্থ মামলা। যার জেরে গতকাল, সোমবার হাইকোর্টের বিচারপতির পক্ষ থেকে মনোনয়নের দিন বাড়ানোর পাশাপাশি ভোটের তারিখ পিছনোর কথা জানানো হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে এই মুহূর্তে উত্তপ্ত রাজ্য-রাজনীতি!
আরও পড়ুন: Suvendu Adhikari: লোডশেডিংয়ে নাজেহাল আমজনতা, উত্তর খুঁজতে বিদ্যুৎ ভবনে শুভেন্দু
এদিকে, আজ, মঙ্গলবার বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দেবেন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে। শুধু মনোনয়ন জমা দেওয়াই নয়, পাশাপাশি রেয়াপাড়া থেকে বিডিও অফিস পর্যন্ত মিছিল করবে বিজেপি। আর এই মিছিলের নেতৃত্বে থাকবেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। তাছাড়াও বিজেপির মিছিল ঘিরে যাতে কোনও রকম অশান্তি না দেখা দেয়, সেইদিকেই তৎপর রয়েছে পুলিশ প্রশাসনও।

এদিন মিছিলের শুরুতেই বিজেপি প্রার্থীরা স্লোগান তোলেন ‘চোর ধরো জেলে ভরো’, ‘নো ভোট টু মমতা’। রীতিমত ঢাক ঢোল বাজিয়ে মনোনয়ন জমা দিতে এগিয়ে যাচ্ছেন বিজেপি প্রার্থীরা। আর তাঁদের সঙ্গে পা মিলিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই মিছিল থেকেই বিস্ফোরক মন্তব্য করে বলেন, “এবারে যেখানেই ভোট হ, সেখানেই হারবে ওরা। নো ভোট টু মমতা। চোরেদের জনগন সাফ করবে।”

উল্লেখ্য, পঞ্চায়েতের দিনক্ষণ ঘোষণা হতেই উত্তপ্ত রাজ্য-রাজনীতি! মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে অশান্তির ঘটনা। এদিকে, পঞ্চায়েত নিয়ে হাইকোর্টে পৌঁছে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ও অধীররঞ্জন চৌধুরী। জানা গিয়েছে, রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তির নানা অংশকে চ্যালেঞ্জ জানানো হয়েছে মামলায়। এদিকে, শুরু থেকে মনোনয়ন ইস্যুতে একাধিক অভিযোগ তুলেছেন বিরোধীরা! অভিযোগ, কমিশনের দেওয়া সময় যথেষ্ট নয়। তাছাড়াও পঞ্চায়েতে ভোটের নিরাপত্তায় রাজ্য পুলিশ নাকি কেন্দ্রীয় বাহিনী? সব মিলিয়ে সকলের নজর থাকবে আদালতের রায়ের ওপর!
Panchayat-এ নো ভোট টু মমতা, জনগণ চোরেদের সাফ করবে বললেন শুভেন্দু




