নিশ্চিত হল বিজেপি-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী! বল প্লেয়ার মুকুল, স্ট্রাইকার শুভেন্দু।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিশ্চিত হল বিজেপি-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী! বল প্লেয়ার মুকুল, স্ট্রাইকার শুভেন্দু। বঙ্গে বিজেপি-র মুখ্যমন্ত্রী মুখ হচ্ছেন শুভেন্দু অধিকারী! চমকে গেলেন? না চমকানোর কিছুই নেই এই দাবি করেছেন খোদ বিজেপির রাজ্যস্তরের নেতা। কদিন আগে দিলীপ ঘোষ ট্যুইট করে জানিয়েছেন, “আমি অত্যন্ত গর্বিত যে আমি রাজ্য সভাপতির দায়িত্বে থাকাকালীন পাঁচজন মুখ্যমন্ত্রীর মুখ তৈরি হয়েছে।” এর পরেই রাজনৈতিক মহলে শুরু হয় চর্চা। দিলীপ ঘোষের মন্তব্যের কিছুদিন পর দলে যোগ দেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুনঃ ফের বিজেপিতে ভাঙন, মালদায় তৃণমূলে যোগ কয়েকশো কর্মীর

বিজেপি সূত্রের দাবি শুভেন্দুর সাথে কথা বার্তা চলছিল গত ৩ বছর ধরে। কিন্তু কোন শর্তেই রাজি করানো যাচ্ছিল না তৃণমূলের অন্যতম শক্তিশালী নেতা কে পরে অমিত অস্ত্রেই কাবু হন তিনি। বিজেপি সূত্র জানাচ্ছে, মুখ্যমন্ত্রীর মুখ ঠিক হয়ে গিয়েছে গত মাসেই। তখনও ‘অফিসিয়ালি’ দলে যোগ দেননি শুভেন্দু। বিজেপি সূত্রের দাবি প্রাথমিক ভাবে ঠিক হয়েছিল সোউরভ গঙ্গোপাধ্যায় কে মুখ্যমন্ত্রীর মুখ করে লড়া হবে ‘২১-এর নির্বাচন। কিন্তু পরে সৌরভ সেই প্রস্তাবে না করেন। সৌরভ নাকি জানিয়েছেন, তাঁর পক্ষে রাজনৈতিক দলের মুখ হওয়া সম্ভব নয়। তবে অমিত শাহ এবং জয় শাহের সাথে তাঁর সম্পর্কের কোন অবনতি হয়নি।

নিশ্চিত হল বিজেপি-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী! শুভেন্দু অধিকারী প্রসঙ্গে জানতে চাওয়া হলে সূত্র জানান, শুভেন্দু নিজের অনুগামীদের জন্যে ৪২টি আসন দাবি করেছিলেন। কেন্দ্রিয় নেতৃত্ব ৩২-৩৫ আসন সংরক্ষিত করার কথা ভাবছেন শুভেন্দুবাবুর অনুগামীদের জন্যে। কিন্তু মুখ্যমন্ত্রী পদ নিশ্চিত, আর সেই শর্তেই তিনি বিজেপি-তে। কত আসন পেতে পারে বিজেপি? উত্তরে নেতা জানান ১৭০ টি আসন নিশ্চিত, কিন্তু আমরা চেষ্টা করছি ২০০+ আসনে জয় সুনিশ্চিত করতে।

আর কোন তৃণমূল নেতা কি বিজেপি তে যোগ দিতে পারেন? সুত্রের দাবি শুভেন্দু বাবুর পর অন্তত ৩ জন মন্ত্রী লাইনে রয়েছেন। যার মধ্যে একজন হাওড়ার। তিনি অমিত শাহের জানুয়ারি সফরে দলে যোগ দেবেন। কিন্তু মুকুল রায় কি মুখ্যমন্ত্রীর মুখ হতে পারেন না? সূত্রের দাবি, “মুকুল দার অনেক বয়েস হয়ে গিয়েছে, উনি বিধানসভা ভোটের মূল পর্যবেক্ষকের দায়িত্ব সামলাবেন বলে স্থির হয়েছে আপাতত।

সূত্রকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, “‘দিলীপ বাবুকে কেন্দ্রিয় নেতৃত্বের তরফে জানিয়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী হওয়ার বাসনা ত্যাগ করতে। খুব শীগগিরই দিলীপ দাকে কেন্দ্রের পুর্ণমন্ত্রী করা হবে।” প্রসঙ্গত, অমিত শাহ ঘোষণা করে গিয়েছিলেন ‘মুখ্যমন্ত্রী হবেন ভূমিপুত্র!’ তাই বিজেপি রাজ্যস্তরের নেতার এই বক্তব্য উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উল্লেখ্য, তাঁর প্রথম জনসভায় শুভেন্দু বলেন, ‘‘পার্টিকে বলব, আমাকে এমএলএ টিকিট দেওয়ার দরকার নেই। ২৪ ঘণ্টার মধ্যে ১৬ ঘণ্টা খাটব। যেখানে বলবে, সেখানে যাব। এদের (তৃণমূল) বিসর্জন দিতে, যা করার করব।’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর