Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর সভামঞ্চে নারদকাণ্ডের পোস্টার, বাড়ল বিতর্ক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় সরাসরি নাম জড়িয়েছে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। তাঁর নামে একাধিক সম্পত্তি এই মুহুর্তে ইডির নজরে। একাধিক সম্পত্তির হদিশ পাওয়া গেছে।সেখানেও তল্লাশি চালিয়েছে ইডির আধিকারিকরা। এরই মধ্যে সঁইথিয়ায় বিরাট মিছিলের আয়োজন করা হয়েছে বিজেপির তরফে। বিজেপির মুখ্য বক্তা শুভেন্দু অধিকারী। কিন্তু তার আগে পোস্টারে ভরে গেল গোটা সাঁইথিয়া।

আরও পড়ুনঃ ‘উনি পা ধরুন বা হাত ধরুন, কেউ বাঁচবে না।’ মোদীর সাথে বৈঠকের আগে মমতাকে খোঁচা BJP-র

বীরভূমের সাঁইথিয়ায় শুভেন্দু অধিকারীর সভামঞ্চে নারদকাণ্ডের পোস্টার লাগানো ঘিরে বিতর্ক। নারদ-মামলায় বিরোধী দলনেতার বিতর্কিত ছবি-সমেত পোস্টারে ভরে গেল গোটা শহর। এই বিতর্কিত পোস্টার ঘিরে বেড়েছে রাজনৈতিক উত্তাপ। এর পিছনের তৃণমূলের ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন বিজেপি নেতারা। যদিও এনিয়ে শাসক দল একবারে চুপ।

শুভেন্দু অধিকারীর সভামঞ্চে নারদকাণ্ডের পোস্টার, তুমুল বিতর্ক 
শুভেন্দু অধিকারীর সভামঞ্চে নারদকাণ্ডের পোস্টার, তুমুল বিতর্ক

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হয়েছে বিরোধীরা। এই ইস্যুকে হাতিয়ার করে আগামী দিনে সরব হতে চাইছে বিজেপিও। সেকারণেই আজ বীরভূমে মিছিল করতে চেয়েছিল বিজেপি। আজকের মঞ্চ থেকে শাসক দলের বিরুদ্ধে সরব হবেন শুভেন্দু তা বলাই বাহুল্য। তবে শুধুমাত্র শিক্ষা দুর্নীতি নয়, গরু পাচার, কয়লা পাচার নিয়ে সরব হবেন নন্দীগ্রামের বিধায়ক। তাঁর নিশানায় থাকবেন অনুব্রত মণ্ডল সহ জেলার  তৃণমূলের নেতারা।

শুভেন্দু অধিকারীর সভামঞ্চে নারদকাণ্ডের পোস্টার, তুমুল বিতর্ক 

শুভেন্দু অধিকারীর সভামঞ্চে নারদকাণ্ডের পোস্টার, তুমুল বিতর্ক 
শুভেন্দু অধিকারীর সভামঞ্চে নারদকাণ্ডের পোস্টার, তুমুল বিতর্ক

সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একশোজন তৃণমূল নেতার নামের তালিকা দিয়েছেন শুভেন্দু। সেই তালিকায় কাদের নাম রয়েছে? তার থেকেও বেশী কৌতুহল আর বীরভূম জেলার কোন নেতার নাম রয়েছে? সেটা নিয়েও জল্পনা শুরু হয়েছে। তাৎপর্যপূর্ণ, বীরভূমে শুভেন্দুর সভার দিনই দিল্লিতে মোদীর সঙ্গে মমতার বৈঠক।  কী বলবেন শুভেন্দু? এখন সেটাই দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন