Suvendu Adhikari: দুর্ঘটনার কবলে শুভেন্দু অধিকারীর কনভয়, দুমড়ে গেল গাড়ি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের দুর্ঘটনার কবলে শুভেন্দু অধিকারীর কনভয়। সোমবার দুর্ঘটনাটি ঘটেছে  দিঘা-নন্দুকুমার ১১৬ বি জাতীয় সড়কের মারিশদা বেতালিয়া এলাকায়৷ পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, প্লাস্টিক বোঝাই লরিটি হলদিয়া থেকে দিঘার দিকে যাচ্ছিল৷ উল্টো দিক থেকে অর্থাৎ কলকাতার দিকে যাচ্ছিল শুভেন্দু অধিকারীর গাড়ি৷ তখনই দুর্ঘটনাটি ঘটে। তবে ওই গাড়িতে ছিলেন না শুভেন্দু। অল্পের জন্য রক্ষা পায় গাড়িটি।

আরও পড়ুনঃ ‘নারদে তৃণমূলের যে নেতাই গ্রেফতার হোন না কেন, শুভেন্দু যেন ছাড় না পায়।’

এদিন দুর্ঘটনার তীব্রতা ব্যাপক ছিল। শুভেন্দু অধিকারীর কনভয়ের শেষের গাড়িটির বনেটের অংশ দুমড়ে মুচড়ে যায়৷ ঘটনার জেরে গুরুতর জখম হন দুই জওয়ান৷ দ্রুত তাঁদের উদ্ধার করে তমলুক হাসপাতালে পাঠানো হয়েছে৷

দুর্ঘটনার কবলে শুভেন্দু অধিকারীর কনভয়, আহত দুই জন 
দুর্ঘটনার কবলে শুভেন্দু অধিকারীর কনভয়, আহত দুই জন

জানা গিয়েছে, কয়েক দিন আগে যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেখান থেকে আজকের দুর্ঘটনাস্থলের ব্যবধান ১ কিলোমিটার। দুর্ঘটনার জেরে যানজট তৈরি হয়। পুলিশ যানজট পরে নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার পরই লরির চালক গাড়ি ছেড়ে পালিয়ে যান৷ লরিটিকে আটক করেছে পুলিশ৷

দুর্ঘটনার কবলে শুভেন্দু অধিকারীর কনভয়, আহত দুই জন 

দুর্ঘটনার কবলে শুভেন্দু অধিকারীর কনভয়, আহত দুই জন 
দুর্ঘটনার কবলে শুভেন্দু অধিকারীর কনভয়, আহত দুই জন

যদিও এবিষয়ে শুভেন্দু অধিকারীর কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি৷ তিনি জখম জওয়ানদের চিকিৎসার ব্যবস্থা করে দ্রুত কলকাতার দিকে বেরিয়ে যান৷ ঘটনবার পিছনে কোনও কারণ রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত