মাধ্যমিক-উচ্চমাধ্যমিক চলাকালীন বন্ধ থাকবে ইন্টারনেট, প্রশ্নফাঁস রুখতে নজিরবিহীন উদ্যোগ!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা আবহে এখন পর্যন্ত হলে বসে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষা না হলেও করোনা ভারতে প্রবেশ করার বছর ২ আগে থেকে প্রশ্নফাঁস কাণ্ডে জর্জরিত ছিল মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা। প্রতীক্ষা শুরুর প্রায় সাথে সাথেই প্রশ্নপত্র ঘোরাফেরা করত নেট মাধ্যমে। হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া প্রশ্ন উত্তর সহ ফিরে আসত পরীক্ষার্থীর কাছে। মোবাইল ব্যাবহারে নিষেধাজ্ঞা জারি থাকলেও রুখে দেয়া যায়নি হাইটেক টোকাটুকি। তাই এবার প্রশ্নফাঁস রুখতে নজিরবিহীন উদ্যোগ নিতে পারে প্রশাসন।

আরও পড়ুনঃ CBI তদন্ত না হলে মোবাইল দেবনা, SIT- এর নোটিশ প্রত্যাখ্যান আনিসের বাবার।

আগামী ৭ মার্চ থেকে শুরু হচ্ছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা। চলবে আগামী ১৬ মার্চ পর্যন্ত। এরপর, আগামী ২ এপ্রিল থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলবে ২০ এপ্রিল পর্যন্ত। মঙ্গলবার এই দুই গুরুত্বপূর্ণ পরীক্ষা নিয়ে নবান্নে সব জেলার জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষা সচিব সহ মাধ্যমিক শিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কর্তা ব্যক্তিরা।

বৈঠকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন রাজ্যের বেশ কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে মাধ্যমিক শিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র ফাঁস হওয়া আটকাতেই এই পদক্ষেপ গ্রহণ করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে খবর। ইন্টারনেট বন্ধের পাশাপশি, স্পর্শকাতর এলাকার পরীক্ষা কেন্দ্রগুলিতে নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরাও বসানোর নির্দেশও জারি করা হয়েছে নবান্নের তরফে।

মাধ্যমিক-উচ্চমাধ্যমিক চলাকালীন বন্ধ থাকবে ইন্টারনেট, প্রশ্নফাঁস রুখতে নজিরবিহীন উদ্যোগ!

মাধ্যমিক-উচ্চমাধ্যমিক চলাকালীন বন্ধ থাকবে ইন্টারনেট, প্রশ্নফাঁস রুখতে নজিরবিহীন উদ্যোগ!
মাধ্যমিক-উচ্চমাধ্যমিক চলাকালীন বন্ধ থাকবে ইন্টারনেট, প্রশ্নফাঁস রুখতে নজিরবিহীন উদ্যোগ!

উল্লেখ্য, করোনা অতিমারির কারণে ২০২০ ও ২০২১ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল করতে বাধ্য হয় বোর্ড। এই বছরই প্রথমবার করোনা আবহে পরীক্ষায় বসবেন লক্ষাধিক পড়ুয়া। নিজেদের হোম সেন্টারেই পরীক্ষা দেবেন তাঁরা। তবে মানিতে হবে যাবতীয় করোনা বিধি। প্রতিদিন একটি করে বিষয়ের উপর পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। তিন ঘণ্টার পরীক্ষায় প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য দেওয়া হবে পরীক্ষার্থীদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর