ট্রেলার মুক্তির ১০ ঘণ্টার মধ্যে সর্বকালীন রেকর্ড করলো সুশান্তের ‘দিল বেচারা’

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সোমবার মুক্তি পেয়েছে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারার ট্রেলার। বললে বাড়িয়ে বলা হবে না যে বিশ্বের সমস্ত ফ্যানেদের পছন্দের তালিকায় রয়েছে এই ট্রেলার। বিগত ২৪ ঘন্টায় ২১ মিলিয়ন লাইক পেয়েছে ইউটিউবে। সুশান্ত সিং রাজপুতের দিল বেচারার ট্রেলারে ২৪ ঘন্টারও কম সময়ে ৫.৫ মিলিয়ন লাইক পড়েছে ইউটিউবে।

ইনফিনিটি ওয়ার ও এন্ডগেমে মতো ব্লকবাস্টার ট্রেলারকে ছাপিয়ে গিয়েছে দিল বেচারা। ৬ জুলাই বিকেল ৪টে সময় ফক্স স্টার হিন্দির ইউটিউব চ্যানেলে মুক্তি পায় সুশান্ত সিং রাজপুতের ‘দিল বেচারা’র ট্রেলার।কয়েক ঘন্টার মধ্যে ওঠে লাইকের ঝড়। ‘দিল বেচারা’- সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি। মুকেশ ছাবরা পরিচালিত এই সিনেমার ট্রেলরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দর্শকরা। আগামী ২৪ জুলাই ডিজনি হটস্টারে রিলিজ হবে এই সিনেমা।

সুশান্ত সিং রাজপুতের শেষ ছবির পাশাপাশি অভিনেতার কেরিয়ারের অন্যতম সেরা ছবি হতে চলেছে ‘দিল বেচারা’। সুশান্ত ছাড়াও মুকেশ ছাবরার এই ছবিতে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়। আর রয়েছেন সঞ্জনা সাংহি। এই সিনেমাতেই লিড রোলে নায়িকা হিসেবে ডেবিউ হচ্ছে সঞ্জনার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর