সাসপেণ্ড সুশান্ত ঘোষ! ‘২১ নির্বাচনে শূণ্য আসনের লক্ষ্যে CPIM?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সাসপেণ্ড সুশান্ত ঘোষ! সিপিআইএমের দাপুটে নেতা সুশান্ত ঘোষ কে সাসপেণ্ড করা হল দল থেকে। নিজের লেখা বইতে দলের সমালোচনা করেছেন সুশান্ত ঘোষ। তিনি কেন দলের সমালোচনা করবেন প্রকাশ্যে? এই প্রশ্নে মান্যতা পায় দলবিরোধী কাজের তকমা। তাই দলের চরম দুঃসময়েও একদা গড়বেতার বেতাজ বাদসা কে দল থেকে সাসপেণ্ড করতে পিছপা হলনা সিপিআইএম।

আরও পড়ুনঃ ‘বার্সাতেই খেলব’, সব জল্পনা উড়িয়ে জানিয়ে দিলেন মেসি।

শোনা যাচ্ছে তাঁর লেখা ‘বামফ্রন্ট জমানার শেষ দশ বছর’ শীর্ষক একটি বই যত কাণ্ডের মূলে। এই বইতে দলের জন্যে বেশ কিছু আপত্তিকর কথা লেখেন প্রাক্তন মন্ত্রী। তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয় দলের মধ্যে। সিপিআইএমের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি তাঁকে বহিস্কারের সুপারিশ করে রাজ্য কমিটির কাছে। এছাড়াও তাঁর বিরুদ্ধে ওঠে হিসাব বহির্ভূত সম্পত্তির।

এরপর সিপিআইএম রাজ্য কমিটি সিদ্ধান্ত নেয় দলীয় তদন্ত করা হবে তাঁর বিরুদ্ধে। তারপরে সুশান্ত ঘোষের জন্যে তৈরী হয় কমিশন। কেন্দ্রীয় কমিটির দুই সদস্য রামচন্দ্র ডোম ও আভাস রায়চৌধুরির ওপর তদন্তের দায়িত্ব দেওয়া হয়। সেই কমিশনের রিপোর্ট অনুযায়ী দোষী সাব্যস্ত করা হয় সুশান্ত ঘোষ কে। আর আজ সাজা ঘোষনা করা হল। উল্লেখ্য, সুশান্ত ঘোষের পাশাপাশি পূর্ব মেদিনীপুরের জেলা সম্পাদকণ্ডলীর সদস্য শ্যামল মাইতিকে পার্টি বিরোধী কাজের কারনে সাসপেণ্ড করা হয়েছে।

কোভিড বা লকডাউন কোন কিছুতেই বিলম্বিত হয়নি সুশান্ত ঘোষ কে নিয়ে গঠিত তদন্ত কমিশনের কাজ। বিশেষ সূত্র বলছে, সুশান্ত ঘোষ কে বহিষ্কারের সিদ্ধান্ত হলেও পিছিয়ে আসে রাজ্য সিপিআইএম। সামনে ২০২১ বিধানসভা নির্বাচন, ঠিক তাঁর আগে সুশান্ত কে দল থেকে বহিষ্কার করা মানে আরও ব্যকফুটে চলে যাওয়া। তাই বহিষ্কারের পথে না হেঁটে ৩ মাসের জন্যে তাকে সাসপেন্ড করা হয়েছে। আজকের বোইঠকে উপস্থিত ছিলেন সীতারাম ইয়েচুরিও।

আরও পড়ুনঃ সুশান্ত মামলায় গ্রেফতার সৌভিক ও স্যামুয়েল মিরান্ডা।

যদিও সোশ্যাল মিডিয়ায় বাম পক্ষের অনেক সমর্থকই এই সিদ্ধান্ত মানতে পারছেন না। তাঁরা সামাজিক মাধ্যমে উগরে দিচ্ছেন ক্ষোভ। অনেকের ব্যাখ্যা রাজ্য কমিটি কি চাইছে ২০২১ বিধান সভায় শূণ্য আসন নিশ্চিত করতে? অনেকে বলছেন দলের সমালোচনা করলে তৃনমূলের অনুব্রত মণ্ডল প্রকাশ্যে সরাসরি বহিষ্কারের হুমকি দেন আর সিপিআইএম পরম্পরা বজায় রেখে সময় নিয়ে তারপর বহিষ্কার বা সাসপেণ্ড করে!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত