সুশান্ত মামলায় গ্রেফতার সৌভিক ও স্যামুয়েল মিরান্ডা। #Big Breaking

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো:  সুশান্ত সিং মামলায় বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হল রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তী এবং হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে। জেরার মুখে সৌভিক চক্রবর্তী স্বীকার করেছে মাদক কেনার কথা।

আরও পড়ুনঃ রেকর্ড টেস্টের দিনে মৃত্যুর রেকর্ড। দেখুন আজকের বুলেটিন। #BreakingNews

যে দুই ব্যবসায়ীকে গ্রেফ্তার করেছিল এনসিবি, তাদের বয়ানের ভিত্তি প্রশ্ন করা হয়েছিল স্যামুয়েল মিরান্ডা এবং সৌভিক চক্রবর্তীকে। এনসিবি তাঁদের ব্যবহৃত মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, ট্যাবের মত সমস্ত ইলেকট্রনিক গ্যাজেট বাজেয়াপ্ত করেছিল।

সেখানে থেকে স্যামুয়েল এবং সৌভিকের মাদক চক্রে জড়িত থাকার প্রমান পাওয়া গেছে। এদিন ভোর ৬:৩০টায় আচমকাই রিয়ার বাড়িতে তল্লাশি করতে আসে নারকোটিকস ব্যুরোর আধিকারিকরা।এজেন্সি সূত্রে জানা গেছে, অভিযোগ, জায়েদ ভিলাত্রা শোমিক চক্রবর্তী এবং স্যামুয়েল মিরান্ডাকে গাঁজা সরবরাহ করত। স্যামুয়েল মিরান্ডা সুশান্ত সিং রাজপুতের বাড়ির ম্যানেজার ছিলেন।

ভিলাত্রা আরেক মিডলম্যান আবদেল বাসিত পরিহরের সঙ্গে শৌমিক ও মিরান্ডার পরিচয় করিয়ে দিয়েছিল।  ইতিপূর্বে মুম্বই আদালত মাদকচক্রের অন্যতম মাথা জাইদ ভিলাতারাকে এক সপ্তাহ পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়। এই মাদক পাচারকারীর থেকে পাওয়া সূত্র ধরেই ধরপাকড় শুরু করেছে এনসিবি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত