সুশান্ত কে খুন করা হয়েছে শ্বাসরোধ করেই ! জানান এমসের ডাক্তার!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সুশান্ত কে খুন করা হয়েছে শ্বাসরোধ করেই ! সুশান্ত সিং রাজপুত এর মৃত্যু ঘটনা খুন নাকি আত্মহত্যা? তদন্তকারীরা গত চার মাস পরও এখনো পর্যন্ত মৃত্যু রহস্যের কিনারা করতে পারেননি। সেই মুহুর্তে পারিবারিক আইনজীবী বিকাশ সিং এবার বিস্ফোরক দাবি করলেন। তার দাবি,’সুশান্ত আত্মঘাতী হননি, তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।’

আরও পড়ুনঃ দেশে করোনা আক্রান্ত ছাড়াল ৫৯ লাখের গণ্ডি।

এই প্রসঙ্গে সুশান্তের পারিবারিক আইনজীবী বিকাশ সিং এর বক্তব্য, তিনি সুশান্তের ছবি পাঠিয়ে ছিলেন এমসের এর এক ডাক্তারকে। সেই ডাক্তারি বলেছেন, যে ছবিটি তাকে পাঠানো হয়েছে সেই ছবিটি দেখে তিনি ২০০ শতাংশ নিশ্চিত শ্বাসরোধ করে খুন করা হয়েছে সুশান্তকে। এটি আত্মহত্যার ঘটনা নয়। ওই আইনজীবী এদিন টুইটারে লিখেছেন,” সুশান্তের আত্মহত্যায় বদলে খুনের মামলা রুজু করার সিদ্ধান্ত নিতে হবে। সিবিআই এত দেরী হচ্ছে দেখে হতাশ।”

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় গত ১৪ জুন। সারা বলিউডে তোলপাড় পড়ে যায় সুশান্তের মৃত্যুর ঘটনায়।

সুশান্তের অবসাদে প্রাথমিক তদন্তে পুলিশ জানায় তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু তিনি কেন আত্মহত্যা করলেন? নাকি এই মৃত্যুর আড়ালে লুকিয়ে রয়েছে অন্য কোন রহস্য? তা পরিষ্কার করতে তদন্তে নেমেছে ইডি, সিবিআই এর মত তদন্তকারী সংস্থা।

সুশান্ত কে খুন করা হয়েছে শ্বাসরোধ করেই ! তবে এখনো অব্দি সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য কিনারা করা যায়নি। এই ঘটনা নিয়ে একের পর এক জল ঘোলা চ লছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত