বালিগঞ্জে বামেদের চমকপ্রদ উত্থান, তবে কি বাংলায় BJP-র দিন শেষের পথে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জিতে গেলেন বাবুল সুপ্রিয়। বালিগঞ্জ উপনির্বাচনের ফলের দিকে তাকিয়ে ছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ ওই কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী ছিলেন বাবুল সুপ্রিয়। যিনি কিনা বিজেপি ছেড়ে নাম লিখিয়েছেন ঘাসফুলে। যদিও উপনির্বাচন হওয়ায় ভোট অনেক কম পড়েছিল বালিগঞ্জে।

আরও পড়ুনঃ  লাগাম টানুক দলের নেতারা, বিকেলে তৃণমূলের জরুরী বৈঠক

কিন্তু প্রথম রাউন্ড থেকেই এগিয়ে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী বাবুল। শেষ পর্যন্ত ১৯৯০৪ ভোটে জয়ী হলেন বাবুল। পেলেন প্রায় ৪৮ শতাংশ ভোট। অপরদিকে, তাৎপর্যপূর্ণ বাবুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিম। তিনি উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। আর বিজেপি প্রার্থী কেয়া ঘোষ চলে গিয়েছেন তৃতীয় স্থানে।

বালিগঞ্জে বামেদের চমকপ্রদ উত্থান, তবে কি বাংলায় BJP-র দিন শেষের পথে?
বালিগঞ্জে বামেদের চমকপ্রদ উত্থান, তবে কি বাংলায় BJP-র দিন শেষের পথে?

যা নিঃসন্দেহে গেরুয়া শিবিরের কাছে বিরাট অস্বস্তির। সায়রা পেয়েছেন ৩০৮১৮ ভোট, তৃতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী কেয়া ঘোষ পেয়েছেন পেয়েছেন মাত্র ১২৯৬৭ ভোট আর কংগ্রেস প্রার্থী পেয়েছেন মাত্র ৫১৯৫ ভোট। সব মিলিয়ে এই ভোটের পরে বামেদের পায়ের তলার মাটি আরও শক্তিশালী হচ্ছে বলেই মনে করা হচ্ছে। গত কলকাতা পুরসভার নির্বাচনের ফলেও দেখা গিয়েছিল, বেশিরভাগ আসনে দ্বিতীয় স্থানে রয়েছে বামেরা।

বালিগঞ্জে বামেদের চমকপ্রদ উত্থান, তবে কি বাংলায় BJP-র দিন শেষের পথে?
বালিগঞ্জে বামেদের চমকপ্রদ উত্থান, তবে কি বাংলায় BJP-র দিন শেষের পথে?

সেই মুহূর্ত থেকেই বাম রাজনীতির চাকা আবারও উল্টো দিকে ঘুরতে শুরু করে বলে দাবি করেন বামেদের একাংশ। বিগত বিধানসভা নির্বাচনের পর থেকে যতগুলি উপনির্বাচন হচ্ছে, বামেদের বিরোধী হিসেবে উত্থান বিশেষভাবে লক্ষ্যনীয়।

14 2

বালিগঞ্জে বামেদের চমকপ্রদ উত্থান, তবে কি বাংলায় BJP-র দিন শেষের পথে?

বালিগঞ্জের ক্ষেত্রেও সেই ট্রেন্ড লক্ষ্য করা গেল। কিন্তু বিজেপি প্রার্থী যেভাবে চতু্র্থ স্থানে পৌঁছে গিয়েছেন, তা গেরুয়া শিবিরের কাছে নিঃসন্দেহে উদ্বেগের। তাই এবার একটা প্রশ্ন উঠছে , যে ফের বামদের এই উত্থান কি বাংলায় বিজেপির দিন শেষের পথে? এই প্রশ্নের উত্তর আছে একমাত্র সময়ের কাছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর