Anubrata Mondal: সুপ্রিম কোর্টেও খারিজ জামিনের আবেদন, পুজো জেলেই কাটবে অনুব্রতর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গরু পাচার মামলায় অভিযুক্ত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। দিল্লি হাইকোর্টের পর দেশের শীর্ষ আদালতও একই সিদ্ধান্ত নিল। ফলে, এবারের পুজো জেলে বসেই কাটাতে হবে বীরভূমের কেষ্টকে। এদিনও প্রভাবশালী তত্ত্বেই অনুব্রতর জামিনের বিরোধিতা জানায় সিবিআই।

আরও পড়ুনঃ ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৮ অক্টোবর, আজকের দিনের কোন কোন ঘটনা উল্লেখযোগ্য

জেলবন্দি হবার পর একাধিকবার নানান আদালতে জামিনের আবেদন করে চলেছেন অনুব্রত মণ্ডল ও তাঁর কন্যা সুকন্যা মণ্ডল। কখনও রাউস অ্যাভিনিউ কোর্ট তো কখনও দিল্লি হাইকোর্ট। কিন্তু কোনওভাবেই জামিন মঞ্জুর হচ্ছে না। সিবিআই সেই একই যুক্তি বারবার কৌশলে ব্যবহার করে বাজিমাত করে চলেছে।

সুপ্রিম কোর্টেও খারিজ জামিনের আবেদন, পুজো জেলেই কাটবে অনুব্রতর
সুপ্রিম কোর্টেও খারিজ জামিনের আবেদন, পুজো জেলেই কাটবে অনুব্রতর

সম্প্রতি দিল্লি হাইকোর্টে জামিন না মেলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অনুব্রত। বুধবার ছিল সেই মামলার শুনানি। সেখানে সিবিআইয়ের আইনজীবী এস ভি রাজু বলেন, অনুব্রত মন্ডল একজন প্রভাবশালী ব্যক্তি তাই তাঁকে জামিন দিলে তদন্তে প্রভাব পড়তে পারে। এমনকি তিনি অভিযোগ করেন, আইনজীবী ও বিচারপতিদের হুমকি দিচ্ছেন কেষ্ট!

সুপ্রিম কোর্টেও খারিজ জামিনের আবেদন, পুজো জেলেই কাটবে অনুব্রতর

সুপ্রিম কোর্টেও খারিজ জামিনের আবেদন, পুজো জেলেই কাটবে অনুব্রতর

শুনানি শেষে বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বেলা এম ত্রিবেদী অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ করেন। পাশাপাশি, সিবিআইকেও বলেন, কোনও তদন্ত অনন্তকাল ধরে চলতে পারে না। তাই কেন্দ্রীয় এজেন্সিকে কাউন্টার হলফনামা দাখিল করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। চার সপ্তাহ পর আবার এই মামলার শুনানি হবে বলে সুপ্রিম কোর্ট সূত্রে খবর।

সুপ্রিম কোর্টেও খারিজ জামিনের আবেদন, পুজো জেলেই কাটবে অনুব্রতর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত