অবশেষে দেহ ব্যবসাকে ‘পেশা’ হিসাবে স্বীকৃতি দিল শীর্ষ আদালত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘ লড়াইয়ের পর আইনি স্বীকৃতি পেলেন যৌনকর্মীরা। দেহ ব্যবসাকে আর পাঁচটা সাধারণ কাজের মতো ‘পেশা’ হিসাবে স্বীকৃতি দিল সুপ্রিম কোর্ট । শীর্ষ আদালত জানিয়ে দিল, যৌন পরিষেবা দেওয়াটাও আইনস্বীকৃত পেশা।

আরও পড়ুনঃ ঠিক কি কারণে মৃত্যু বিদিশার? অবসাদ না অন্য কিছু? ধন্দে পুলিশ

যারা এই পেশার সঙ্গে যুক্ত তাদেরও সম্মানজনক জীবনযাপনের অধিকার আছে। বিচারপতি এল নাগেশ্বর রাও, বিচারপতি বিআর গভই, এবং বিচারপতি এএস বোপান্নার ডিভিশন বেঞ্চ যৌনকর্মীদের জন্য বেশ কিছু নির্দেশিকা বেঁধে দিয়েছে।

8 19

ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কোনও যৌনকর্মী কর্মক্ষেত্রে হেনস্তার শিকার হলে, তাঁকে সবরকম আইনি সহায়তা দিতে হবে। কোনও পুলিশি অভিযানের সময় যৌনকর্মীদের পরিচয়ের গোপনীয়তার দিকে নজর রাখতে হবে।

9 17

যৌনকর্মীদের অধিকারগুলি সম্পর্কে তাঁদের সচেতন করতে হবে। শুধু দেহ ব্যবসাকে পেশা হিসাবে বেছে নেওয়ার জন্য কোনও মহিলাকে তাঁর সন্তানের থেকে আলাদা করা যাবে না।

10 21

অবশেষে দেহ ব্যবসাকে ‘পেশা’ হিসাবে স্বীকৃতি দিল শীর্ষ আদালত

কোনও শিশু পতিতালয়ে থাকছে মানেই তাঁকে পাচার করে আনা হয়েছে এটা ধরে নেওয়া যাবে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত