কোভিডে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, কেন্দ্রকে ৬ সপ্তাহ সময় দিল সুপ্রিম কোর্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কোভিডে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে। কিভাবে দেওয়া হবে এই ক্ষতিপূরন তার রুট ম্যাপ তৈরি করার জন্য ৬ সপ্তাহের সময়সীমা বেঁধে দিল দেশের সর্বোচ্চ আদালত। কিছুদিন আগে কোভিডে মৃতদের পরিবারগুলির জন্য ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দাবি করে শীর্ষ আদালতে একটি আবেদন জমা পড়েছিল।যদিও কেন্দ্রীয় সরকার তখন জানায়, এত টাকা দেওয়ার সামর্থ্য নেই সরকারের। আর এবার কেন্দ্র একপ্রকার ক্ষতিপূরণ দিতে বাধ্য তা বুঝিয়ে দিল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুনঃ বাংলার ২ কোটি পরিবার পাবে পানীয় জলের সংযোগ, জল স্বপ্নে ‘স্বজল গ্রাম’ মমতার।

তবে ৪ লক্ষ টাকাই যে ক্ষতিপূরণ দিতে হবে এমন নয়। কোভিডে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার অঙ্ক কত হবে তা ঠিক করতে হবে আগামী দেড় মাস বা ৬ সপ্তাহের মধ্যেই। পাশাপাশি কী ভাবে ক্ষতিপূরণ কোভিডে মৃতদের পরিবারগুলির হাতে তুলে দেওয়া হবে, ওই সময়ের মধ্যেই তার রূপরেখাও তৈরি করে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রকে।

ক্ষতিপূরণ কত হবে রূপরেখা তৈরির দায়িত্ব জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের (এনডিএমএ) কাঁধে তুলে দিয়েছে শীর্ষ আদালত। শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট, জাতীয় বিপর্যয় আইনের ১২ নম্বর ধারা তুলে ধরে। আদালত জানায়, জাতীয় বিপর্যয়ের ক্ষেত্রে অন্তত ন্যূনতম পরিত্রাণ দিতে দায়বদ্ধ সরকার। এর মধ্যে পড়ে ক্ষতিপূরনও।

যদিও কেন্দ্র আদালতের সিদ্ধান্তের বিরোধিতা করেছে। তখন ডিভিশন বেঞ্চ জানায়, জাতীয় বিপর্যয় আইনের ১২ নম্বর ধারায়, ইংরেজির ‘শ্যাল’ এবং ‘হেন্স’-এর মতো শব্দ রয়েছে, যার অর্থ প্রকারান্তরে বাধ্যতামূলক। সেই কারণে ক্ষতিপূরণ দিতেই হবে কেন্দ্রকে। সব পরিবার সমান ক্ষতিপূরণ পাবে এমন নয়। কোন পরিবার কত ক্ষতিপূরনপাবে তাঁর রূপরেখা তৈরি করতে হবে, জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন