প্রাথমিক শিক্ষকদের জন্য খুশির খবর! ১১, ৭৬৫ জনকে নিয়োগ সংক্রান্ত মামলায় প্যানেল প্রকাশের ওপর স্থগিতাদেশ ছিল তা এদিন তুলে নিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ফলে, প্রাথমিক শিক্ষা পর্ষদ এবার এই সবাইকেই চাকরি দিতে পারবে। কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও আগে এই নির্দেশই দেন। সেই নির্দেশকেই মান্যতা দিল বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি আসানুদ্দিন আমানুল্লাহের বেঞ্চ।
আরও পড়ুন: ২১০ রাজবংশী ভাষার স্কুলকে সরকারি স্বীকৃতি, লোকসভার আগে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর


২০২২ সালে প্রাথমিকে ১২ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে পর্ষদ। সেখানে শূন্যপদ ছিল ১১,৭৬৫ জনের। সেবারের নির্দেশ ছিল, যারা ডিএলএডে প্রশিক্ষণ নিচ্ছেন তাঁরাও নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে দায়ের হয়েছিল একটি মামলা। কিন্তু সেই মামলার শুনানিতে পর্ষদের নিয়মকেই বহাল রাখেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এরপর আবার ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ। কিন্তু ২০২৩ সালের এপ্রিলে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ পর্ষদের বিজ্ঞপ্তি খারিজ করে দেয়। ফলে, অস্বস্তিতে পড়েন চাকরিপ্রার্থীরা। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (Supreme Court) দায়ের হয় মামলা। প্রথমে এই মামলার শুনানিতেও শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ পর্ষদের প্যানেল প্রকাশে নিষেধাজ্ঞা জারি করে।



প্রাথমিক শিক্ষকদের ‘সুপ্রিম’ বার্তা, ১১ হাজার ৭৬৫ জনকে নিয়োগ দেবে পর্ষদ
এরপর ২০২৩ সালে একাধিকবার সুপ্রিম কোর্টে (Supreme Court) এই মামলার শুনানি হয়েছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়, সরকার চাকরি দিতে প্রস্তুত। কিন্তু, কেবল আইনি জটিলতায় নিয়োগ বন্ধ হয়ে রয়েছে। এবার যেন সমস্ত বাধা কাটল। প্রাথমিকে ১১,৭৬৫ জনের নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু হতে চলেছে।








