দিল্লির দূষণ বাড়াচ্ছে আশঙ্কা, কেন্দ্রের পরিকল্পনা জানতে চাইল সুপ্রিম কোর্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সাদা চাদরে মুড়ে গিয়েছে দিল্লি। দুষণের হাত থেকে রেহাই পেতে ঘরের ভিতরেও মাস্ক পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। দিল্লির দূষণ বাড়াচ্ছে আশঙ্কা। শনিবার দিল্লির দুষণ নিয়ে শুনানি চলাকালীন কেন্দ্রের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন প্রধান বিচারপতি এনভি রামানা। তিনি বলেন, দুষণ নিয়ন্ত্রণে সরকার কী পদক্ষেপ নিচ্ছে তা জানানো হোক। এয়ার কোয়ালিটি লেভেল বাড়াতে কি পদক্ষেপ নিচ্ছে সরকার? দুই দিনের লকডাউন?

আরও পড়ুনঃ Weather Update: বৃষ্টির ভ্রুকুটি, একাধিক জেলায় বৃষ্টিপাতের আভাস দিল হাওয়া অফিস

এদিন প্রধান বিচারপতি এনভি রামানা বলেন, দিল্লির বাতাস এতটাই ক্ষতিকর হয়ে উঠেছে যে ঘরের ভিতরেও মাস্ক পরে থাকতে হচ্ছে। দিল্লির পরিবেশ নিয়ন্ত্রণের জন্য কী দু’দিনের লকডাউন ঘোষণা করতে চলেছে সরকার? সরকারের দিকে প্রশ্ন ছুঁড়ে দেন তিনি।

দিল্লি বাতাসের কোয়ালিটি নিয়ে পাঞ্জাব সরকারের দিকে অভিযোগের আঙুল তোলে কেন্দ্র সরকার। কেন্দ্রের তরফে আদালতের কাছে জানানো হয়, আমরা ফসল পড়ানোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছি। কিন্তু গত পাঁচ ছয় দিন ধরে পাঞ্জাবে অতিরিক্ত পরিমাণে ফসল পোড়ানোর কারণে দিল্লির দূষণ বাড়াচ্ছে আশঙ্কা।

পাল্টা কেন্দ্রের উদ্দেশে প্রধান বিচারপতির প্রশ্ন, আপনারা কেন পুরো দোষ কৃষকদের ওপর চাপিয়ে দিচ্ছেন? এর কারণে বায়ুদূষণ হলেও তার পরিমাণ কম। বাকি কারণ নিয়ে আপনাদের পরিকল্পনা কী? দিল্লির দূষণ নিয়ন্ত্রণে আপনাদের পদক্ষেপ কী? আপনারা শুধুমাত্র ২ থেকে ৩ দিনের সমস্যার সমাধানের কথা না বলে সামগ্রিকভাবে সমস্যার সমাধানের কথা বলুন।

দিল্লির দূষণ বাড়াচ্ছে আশঙ্কা, ঘরের ভিতরেও পড়তে হচ্ছে মাস্ক

mask
দিল্লির দূষণ বাড়াচ্ছে আশঙ্কা, ঘরের ভিতরেও পড়তে হচ্ছে মাস্ক

সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, আমরা শুধুমাত্র কৃষকদের কথা বলছি না। দূষণ নিয়ন্ত্রণে সরকার ব্যবস্থা নিচ্ছে। কিন্তু রাজ্য সরকারের কিছু দায়িত্ব থাকে। রাজ্য সরকার যাতে বিষয়টি নিয়ে আদালতের কাছে হলফনামা জমা দেয় তার অনুরোধ করেন তুষার মেহতা।

পাল্টা প্রধান বিচারপতির দাবী, রাজনীতির উর্ধ্বে গিয়ে এবিষয়ে সকলের এগিয়ে আসা দরকার। এমনকি দিল্লির দূষণ নিয়ে জরুরী বৈঠক ডেকে ব্যবস্থা নেওয়া কথাও জানিয়েছেন প্রধান বিচারপতি। বৈঠকে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে? সেবিষয়ে সোমবার আদালতকে জানানোর নির্দেশ দেন প্রধান বিচারপতি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন