KMC Election 2021: পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর ওপর আস্থা, বিজেপির মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন চেয়ে হাইকোর্টের পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য বিজপি। অবসরকালীন বেঞ্চে জরুরী ভিত্তিতে শুনানি চেয়ে আবেদন। আবেদন পাঠানো হয় প্রধান বিচারপতির কাছে। শনিবার জরুরীকালীন ভিত্তিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রয়েছে মামলার শুনানি। শেষ মুহুর্তে পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর ওপর আস্থা রাখতে চাইছে বিজেপি।

আরও পড়ুনঃ KMC Election 2021: সকাল থেকে চলছে নাকা চেকিং, উত্তেজনাপ্রবন বুথের তালিকা প্রকাশ

বিধানসভা নির্বাচনের পরবর্তীতে রাজ্যজুড়ে অশান্তি এবং হিংসার ঘটনার প্রেক্ষিতে পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। কিন্তু সিঙ্গেল বেঞ্চের শুনানি দেরি হওয়ার কারণে সুপ্রিম কোর্টে উপস্থিত হয় গেরুয়া শিবির। কিন্তু সুপ্রিম ফিরিয়ে দেয় সেই মামলা। ফলে ফের কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে হয় মামলার শুনানি। সেখানে নির্বাচনে রাজ্য পুলিশের ওপর আস্থা রেখেছিল আদালত।

KMC Election 2021: পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর ওপর আস্থা, বিজেপির মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট
KMC Election 2021: পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর ওপর আস্থা, বিজেপির মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট

সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে মামলা গড়ায়। সেখানে আইনজীবীর তরফে বলা হয়েছিল, রাজ্যজুড়ে যে হিংসার ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন চাইছেন বিজেপি। ঘটনা প্রসঙ্গে উঠে আসে ত্রিপুরা পুরভোটের প্রসঙ্গ।

মামলার শুনানির পর গত রাতেই অনলাইনে রায়দান হয়। সেখানে আদালত জানিয়ে দেয়। পুরভোটে রাজ্য পুলিশের ওপরেই আস্থা রাখতে চাইছেন তাঁরা। বরং কেন্দ্রীয় বাহিনীকে এখনই কোনও দায়িত্ব দিতে চাইছে না সরকার। কমিশনকে আরও দায়িত্বশীল হয়ে ভোট করানোর নির্দেশ দেয় আদালত। কোনরকম অশান্তি হলে কমিশনকে জবাব দেওয়ার কথা জানানো হয়।  এরপর থেকেই পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি।

পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর ওপর আস্থা, সুপ্রিম কোর্টে গড়াল মামলা 

পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর ওপর আস্থা, সুপ্রিম কোর্টে গড়াল মামলা 
পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর ওপর আস্থা, সুপ্রিম কোর্টে গড়াল মামলা 

কমিশনের তরফে প্রকাশিত তালিকায় বলা হয়েছে, কলকাতা পুরসভার মোট বুথের সংখ্যা ৪,৯৫৯ টি। কলকাতা পুরসভার ১৬ টি বরোর মধ্যে ১১৩৯ টি বুথ উত্তেজনাপ্রবন। এর মধ্যে ৭৮৬ টি বুথে স্পর্শকাতর। সবচেয়ে বেশী স্পর্শকাতর বুথ রয়েছে সাত বম্বর বরোতে। যেখানে বুথের সংখ্যা ২৫০ টি। সবচেয়ে কম স্পর্শকাতর বুথ রয়েছে ১৩ নম্বর বরোতে। বুথের সংখ্যা ২২ টি। সকাল থেকেই শহরের একাধিক প্রান্তে চলছে নাকা চেকিং।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত