গতি বাড়িয়ে দিঘার আরও কাছে ঘুর্নিঝড় ‘ইয়াস’, আছড়ে পড়বে সময়ের আগেই।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতি বাড়িয়ে দিঘার আরও কাছে ঘুর্নিঝড় ‘ইয়াস’, আছড়ে পড়বে সময়ের আগেই। বলা হচ্ছিল বুধবার বাংলায় আছড়ে পড়বে আম্ফানের থেকেও বিধ্বংসী ঘুর্নিঝড়(yash cyclone)। কিন্তু সেই সময় পরিবর্তিত হতে চলেছে। যত স্থলভাগের কাছাকাছি আসছে তত গতি বারছে এই প্রবল ঘুর্ণিঝড়ের। গতবছরের আমফানের প্রভাব এখনো ভোলেনি মানুষ। আবহাওয়াবিদরা বলছেন আম্ফান ঘুর্নিঝড়ের সর্বোচ্চ গতি ছিল ১৩৩ কিলোমিটার। সেখানে ইয়াস ঘুর্নিঝড় সর্বোচ্চ ১৭২ কিলোমিটার গতি নিতে পারে। তবে স্থলভাগে আছড়ে পড়ার সময় এই ঝড়ের তীব্রতা থাকবে ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা।

আরও পড়ুনঃ ব্ল্যাক ফাঙ্গাস কি এবং কেন

আবহাওয়া দফরের সন্ধ্যা সাড়ে ৮টার বুলেটিন অনুযায়ী, গত ৬ ঘণ্টা ধরে ঘণ্টায় ১২ কিলোমিটার গতিবেগে এগোচ্ছে ইয়াস। এই মুহূর্তে দিঘা থেকে ৫৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। গতিবেগ বাড়লেও গতিপথ একই রয়েছে ইয়াস-এর। বুধবার সন্ধ্যার বদলে দুপুরের আগেই অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে ওড়িশার পারাদ্বীপ ও পশ্চিমবঙ্গের দিঘার মধ্যবর্তী জায়গা ওড়িশার বালেশ্বরের কাছ দিয়েই ইয়াস অতিক্রম করবে বলে জানা গিয়েছে।(Super Cyclone Yash Live tracking)

গতি বাড়িয়ে দিঘার আরও কাছে ঘুর্নিঝড় ‘ইয়াস’, এই মুহুর্তে আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে ৭১০ কিলোমিটার উত্তর উত্তর-পশ্চিম, ওড়িশার পারাদ্বীপ থেকে ৪৫০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্ব, ওড়িশার বালেশ্বর থেকে ৫৫০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্ব ও পশ্চিমবঙ্গের দিঘা থেকে ৫৪০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্বে অবস্থান করছে ইয়াস।

ঘুর্নিঝড়ের জেরে মঙ্গলবার থেকেই বৃষ্টিপাত শুরু হবে রাজ্যে। সমুদ্রে ৬ মিটার পর্যন্ত জলোচ্ছাস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। স্থলভাবে প্রবেশ করার সময় ঝড়ের গতি থাকবে ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা। যা সর্বোচ্চ ১৭২ কিলোমিটারে পৌঁছাতে পারে। সোজা বাংলায় আছড়ে পড়ার সম্ভাবনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার থেকেই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত