ডেঙ্গি আক্রান্ত হলেন সুনীল ছেত্রীর স্ত্রী সোনম, ভর্তি হাসপাতালে

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ডেঙ্গি আক্রান্ত হলেন সুনীল ছেত্রীর স্ত্রী সোনম। জানা গিয়েছে, ডেঙ্গি আক্রান্ত হয়ে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন তিনি। অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকতে জাতীয় দল থেকে ছুটি নিতে পারেন ভারত অধিনায়ক, এমনটাই শোনা গিয়েছিল।

আরও পড়ুন: ধর্মতলায় আর থাকবে না বাস স্ট্যান্ড, জানাল পরিবহণ দফতর

এহেন পরিস্থিতিতেই ডেঙ্গিতে আক্রান্ত হন সোনম। হাসপাতালে ভরতি করতে হয় তাঁকে। যদিও শোনা গিয়েছে, আপাতত সুস্থ রয়েছেন ভারত অধিনায়কের স্ত্রী। জানা গিয়েছে, ৭ অগস্ট অর্থাৎ সোমবার জানা যায়, ডেঙ্গিতে আক্রান্ত সোনম। তাঁর অক্সিজেনের মাত্রাও অনেকটা কম ছিল বলেও জানা গিয়েছে।

10 7

সেই কারণেই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় বলে খবর। অগস্ট মাসেই তাঁর সন্তানের জন্ম হওয়ার কথা। আর সেটি নিয়েই উদ্বেগে ছিলেন অনেকে। তাই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের নতুন অতিথির অপেক্ষায় দিন কাটছে সুনীল ও সোনমের। কিছুদিন আগে দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়াভাবে অনুষ্ঠিত হয় সোনমের স্বাদ অনুষ্ঠান।

ডেঙ্গি আক্রান্ত হলেন সুনীল ছেত্রীর স্ত্রী সোনম, ভর্তি হাসপাতালে

12 7

ফুটবলারের শ্যালক সাহেব ভট্টাচার্যের পোস্ট করা ভিডিয়োতে দম্পতিকে ভালোবাসায় ভরিয়ে দেন ফ্যানরা। এরপর গত ৩ অগস্ট নিজের ৩৯তম জন্মদিন পালন করেছেন সুনীল। বিভিন্ন মুহূর্তে ছবি কোলাজ করে তৈরি ভিডিয়ো পোস্ট করে সুনীলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন সোনম। ১৩ বছরের সম্পর্কের পর বিয়ে ও সন্তানের আগমনের অপেক্ষায় পরিপূর্ণ দেখাচ্ছিল তাঁদের।

11 7

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর