Sundar-Pichai: ‘যেখানেই যাই, এ দেশ আমার বুকে থাকে’, পদ্মভূষণ পেয়ে আপ্লুত সুন্দর পিচাই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গুগল (Google) এবং অ্যালফাবেট সিইও সুন্দর পিচাইয়ের মুকুটে জুড়ল নতুন পালক। ভারতের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণ পেলেন সুন্দর পিচাই। সান ফ্রান্সিসকোর অনুষ্ঠানে আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিংহ সান্ধু পদ্মভূষণ তুলে দেন তাঁর হাতে। ভারতের থেকে এই সম্মান পেয়ে তিনি আপ্লুত। আবেগপ্রবণ পিচাই জানালেন, ভারত সর্বদা তাঁর অন্তরে।

আরও পড়ুনঃ পর্দায় আবার ‘সিংহম’-এর এন্ট্রি, ফের একসঙ্গে অজয়-রোহিত জুটি

ব্যবসা এবং শিল্প বিভাগে পিচাইয়ের অবদানের জন্য এই সম্মানে ভূষিত করল ভারত সরকার। শুক্রবার সান ফ্রান্সিসকোয় পরিবারের সদস্যদের নিয়ে উপস্থিত থেকে এই আনন্দ মুহূর্ত উপভোগ করলেন খড়্গপুর আইআইটির প্রাক্তনী পিচাই। এদিন সান্ধুও সুন্দর পিচাইয়ের সাফল্যের জন্য উচ্ছ্বসিত হয়ে বলেন, উদ্ভাবনী শক্তিতে বিশ্বব্যাপী ভারতীয় প্রতিভার এক উজ্জ্বল প্রকাশ সুন্দর পিচাই। তাঁর জীবনযাত্রা কীভাবে ভারতীয় প্রতিভাবান মানুষের অনুপ্রেরনা হয়ে দাঁড়াবে তাও বলেন তিনি।

'যেখানেই যাই, এ দেশ আমার বুকে থাকে', পদ্মভূষণ পেয়ে আপ্লুত সুন্দর পিচাই
‘যেখানেই যাই, এ দেশ আমার বুকে থাকে’, পদ্মভূষণ পেয়ে আপ্লুত সুন্দর পিচাই

ভারত সরকারের তরফে এই সম্মান পেয়ে সুন্দরের বার্তায় আরও উজ্জীবিত হয়েছে দেশবাসী। তিনি তাঁর ব্লগে লেখেন,”ভারত আমার জীবনের একটা বিরাট অংশ। যেখানেই যাই না কেন আমার দেশ সবসময় আমার বুকে থাকে। আমি নিজেকে ভাগ্যবান মনে করি কারণ আমি এমন একটি পরিবারে জন্মেছি যাঁরা শিক্ষার উপর আলাদা গুরুত্ব দিতেন। আমি কৃতজ্ঞ আমার বাবা-মায়ের কাছে। যারা আমার ভবিষ্যতের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন।” সুন্দর আরও বলেন, “আমি ভারত সরকার ও ভারতীয় জনতার প্রতি গভীর কৃতজ্ঞ, আমাকে এই সম্মানে সম্মানিত করার জন্য। যে দেশ আমাকে গড়ে তুলেছে, সেখানে এই সম্মান পাওয়াটা আমার কাছে অসম্ভব গুরুত্বপূর্ণ।”

‘যেখানেই যাই, এ দেশ আমার বুকে থাকে’, পদ্মভূষণ পেয়ে আপ্লুত সুন্দর পিচাই

'যেখানেই যাই, এ দেশ আমার বুকে থাকে', পদ্মভূষণ পেয়ে আপ্লুত সুন্দর পিচাই
‘যেখানেই যাই, এ দেশ আমার বুকে থাকে’, পদ্মভূষণ পেয়ে আপ্লুত সুন্দর পিচাই

২০০৪ সালে গুগলের সঙ্গে যুক্ত পিচাই। কালক্রমে তিনিই হয়েছেন সংস্থার সিইও। পরে সার্চ ইঞ্জিনটির সত্বাধিকারী সংস্থা Alphabet Inc-এর ‘চিফ এগজিকিউটিভ অফিসার’ (CEO) পদেও আসীন হন তিনি। ভারতের কাছে তিনি এখন গর্ব। পদ্মভূষণে সম্মানিত পিচাই বলেন, “ভারত এবং গুগল সংস্থার মধ্যে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমার উদ্যোগ অব্যাহত থাকবে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন