Sukanata Majumder: তৃণমূল পার্থ বাবুকে ঝেড়ে ফেলতে চাইছে, উচিত মুখ খোলা, যুক্তি সুকান্তর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অভিযোগ প্রমাণিত হলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে । গতকাল রাজ্য অরকারের বিশেষ অনুষ্ঠান থেকে এ বার্তাই দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পিঁয়াজের খোসার মতো দুর্নীতির অভিযোগ ক্রমাগত বেড়েই চলেছে। এরই মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে বিশেষ যুক্তি দিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

আরও পড়ুনঃ TET: পার্থর বাড়িতে উদ্ধার টেটের নথি, ডাক পড়ল মানিকের, চাকরী খোয়াতে পারেন অনেকেই

তিনি বলেন, তৃণমূল পার্থ বাবুকে ঝেড়ে ফেলতে চাইছে, তখন পার্থ চট্টোপাধ্যায়ের উচিত মুখ খোলা। আর উনি মুখ খুললেই জেলার নেতা নেত্রীদের বাড়ি থেকে পাওয়া যাবে ভুড়ি ভুড়ি এডমিট কার্ড। এমনটাই মন্তব্য করে বিতর্ক উস্কে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

তৃণমূল পার্থ বাবুকে ঝেড়ে ফেলতে চাইছে, বিতর্ক উস্কে দিলেন সুকান্ত 
তৃণমূল পার্থ বাবুকে ঝেড়ে ফেলতে চাইছে, বিতর্ক উস্কে দিলেন সুকান্ত 

তাঁর বক্তব্য, পার্থ বাবুর উচিত সমস্ত কিছু বলে দেওয়া, এর সঙ্গে কারা কারা জড়িত রয়েছে, কারা কারা চুরি করেছে, সব বলে দিলেই দেখতে পাবেন প্রত্যেক জেলাতেই চাকরি পাইয়ে দেওয়ার এজেন্ট রয়েছে।

লক্ষ্য ২০২৪। তবুও পঞ্চায়েত ভোটের আগেই নিজেদের সংসদীয় এলাকায় বুথ কর্মীদের পাশাপাশি এলাকার বাসিন্দাদের সাথে কথা বলেন সুকান্ত মজুমদার।   একদিকে যেমন দলের কর্মীদের মনোবল ও দলের শক্তিকে ধরে রাখার প্রয়াস চালাচ্ছেন এই বুথ কমিটির সাথে বৈঠকের মধ্যমে। পাশপাশি মানুষের সঙ্গে কথা বলে করছেন জনসংযোগ।

তৃণমূল পার্থ বাবুকে ঝেড়ে ফেলতে চাইছে, বিতর্ক উস্কে দিলেন সুকান্ত 

তৃণমূল পার্থ বাবুকে ঝেড়ে ফেলতে চাইছে, বিতর্ক উস্কে দিলেন সুকান্ত 
তৃণমূল পার্থ বাবুকে ঝেড়ে ফেলতে চাইছে, বিতর্ক উস্কে দিলেন সুকান্ত 

তিনি বলেন, স্থানীয় মানুষ কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ সুবিধে কতখানি পাচ্ছেন কি পাচ্ছেন না তা নিয়ে খোজ খবর যেমন নিচ্ছি। তেমনি তার লিস্টও তৈরি করছি। প্রয়োজনে সেগুলি কেন্দ্রীয় গ্রামীন দফতরে পাঠিয়ে তদন্ত টিম পাঠানোর আবেদন করব। তাঁর অভিযোগ, আমরা সবাই জানি এই সরকার কেন্দ্রের সব প্রকল্প নিজেদের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছে। তাই তদন্ত এর প্রয়োজন  আছে বলেই মনে করি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন