Sukanta Majumdar meet Ashwini Vaishnaw: কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সুকান্তর, রেলের উন্নতিতে সবরকম সাহায্যের আশ্বাস বৈষ্ণবের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের একবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (Ashwini Vaishnaw) সঙ্গে সাক্ষাৎ করলেন বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। নিজের জেলা অর্থাৎ দক্ষিণ দিনাজপুরের রেলের উন্নতির জন্য বারংবার অশ্বিনী বৈষ্ণবের দ্বারস্থ হচ্ছেন সুকান্ত। বালুরঘাটের সাংসদ জানিয়েছেন, দক্ষিণ দিনাপুরের রেলের উন্নতির জন্য সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী।

আরও পড়ুন: জমির বিনিময়ে রেলে চাকরি, সপুত্র লালুকে তলব ইডির

অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাতের পর সামাজিক মাধ্যমে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) লিখেছেন, “বালুরঘাট লোকসভা তথা দক্ষিণ দিনাজপুর জেলার রেলের উন্নতির বিষয় নিয়ে রেলমন্ত্রী মাননীয় শ্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাত করলাম। রেলের উন্নতিতে তিনি সমস্ত রকম ভাবে দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর পাশে থেকে সার্বিক সাহায্যের আশ্বাস দিয়েছেন।”

Sukanta Majumdar meet Ashwini Vaishnaw: কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সুকান্তর, রেলের উন্নতিতে সবরকম সাহায্যের আশ্বাস বৈষ্ণবের
কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সুকান্তর, রেলের উন্নতিতে সবরকম সাহায্যের আশ্বাস বৈষ্ণবের

প্রসঙ্গত, ডিসেম্বরের ৮ তারিখ বালুরঘাট-শিয়ালদহ রুটে একটি নতুন এক্সপ্রেস ট্রেন চালু হয়। এর জন্য আগেই কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন সুকান্ত মজুমদার। সেদিন ট্রেনটি চালু হবার পর সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেছিলেন, “দক্ষিণ দিনাজপুরের মানুষের জন্য আজ একটি অন্যতম খুশির দিন। অবশেষে “বালুরঘাট – শিয়ালদহ” রুটে নতুন একটি এক্সপ্রেস ট্রেনের ছাড়পত্র দিল রেলমন্ত্রক। সপ্তাহে প্রতিদিন নিয়মিত বালুরঘাট – শিয়ালদহ লাইনে ট্রেনটি চলবে। বালুরঘাট লোকসভার নাগরিকবৃন্দকে নতুন উপহার দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ও রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয়কে জানাই ধন্যবাদ। জনগণের আর্শীবাদে এই প্রান্তিক জেলাকে আরো উচ্চতর স্থানে নিয়ে যাওয়া সাংসদ হিসেবে আমার কর্তব্য।”

Sukanta Majumdar meet Ashwini Vaishnaw: কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সুকান্তর, রেলের উন্নতিতে সবরকম সাহায্যের আশ্বাস বৈষ্ণবের

কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সুকান্তর, রেলের উন্নতিতে সবরকম সাহায্যের আশ্বাস বৈষ্ণবের

বৃহস্পতিবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন সুকান্ত মজুমদার। সেখানে আবার উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। কি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে তা জানা না গেলেও সুকান্ত এটিকে নিছক সৌজন্য সাক্ষাৎ বলেই জানিয়েছেন।

Sukanta Majumdar meet Ashwini Vaishnaw: কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সুকান্তর, রেলের উন্নতিতে সবরকম সাহায্যের আশ্বাস বৈষ্ণবের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত