নজরবন্দি ব্যুরো: বেআইনিভাবে রেলে চাকরি দেবার অভিযোগ উঠল বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav) ও তাঁর পুত্র তথা বিহারের বর্তমান উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের (Tejawsi Yadav) বিরুদ্ধে। তাঁদের দু’জনকেই তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। বুধবারই লালু ও তেজস্বীকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। আগামী ২২শে ডিসেম্বর তেজস্বীকে ও আগামী ২৭শে ডিসেম্বর লালুকে ইডি দফতরে হাজিরা দেবার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: টানা ১৯ ঘণ্টা তল্লাশি, পাওয়া গেল ৭০ লক্ষ টাকা ও সোনার গয়না, অসুস্থ বায়রন হাসপাতালে


২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত রেলমন্ত্রী ছিলেন লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। সেই সময়কালের দুর্নীতিই প্রকাশ্যে এসেছে। আগেই জানা গিয়েছিল, জমির বিনিময়ে রেলে চকরি পাইয়ে দিয়েছেন লালু। সিবিআই (CBI) সেই মামলায় লালুকে তলবও করেছিল আগে। কয়েক মাস আগে ডাকা হয়েছিল লালুর স্ত্রী মা রাবড়ি দেবী, কন্যা মিশা ভারতী ও রাগিনী যাদবকে। এবার সেই একই মামলায় লালু ও তাঁর পুত্রকে তলব করল ইডি (ED)।

সিবিআই তদন্তের পর জানিয়েছিল, পাটনার একাধিক বাসিন্দা, লালু ও তাঁর পরিবারের নামে থাকা সংস্থাকে তাঁদের জমি বিক্রি করেছিলেন অথবা উপহার হিসেবে দিয়েছিলেন রেলে চাকরি পাবার জন্য। এখন ইডি সূত্রে খবর, এদের মধ্যে অনেকে এখনও রেলে কর্মরত। তাছাড়া আরও একটি তথ্য এসেছে ইডির হাতে।



জমির বিনিময়ে রেলে চাকরি, সপুত্র লালুকে তলব ইডির
ইডি জানতে পেরেছে এমন একটি জমি কথা, যে জমিটি মাত্র ৭লক্ষ টাকা দিয়ে কিনেছিলেন লালু-পত্নী রাবড়ি দেবী। সেই জমিটি কিছু কাল আগে একটি নির্মাণ সংস্থাকে ৩ কোটি টাকায় বিক্রি করা হয়। একথাটা যদিও সিবিআই তাঁদের চার্জশিটেও উল্লেখ করেছে। তাছাড়াও এমন দুটি জমির সন্ধান পাওয়া গিয়েছে যারা এখনও রেলে কর্মরত। সব মিলিয়ে ফেরাকবার আর্থিক প্রতারণার অভিযোগ উঠল লালুর বিরুদ্ধে। আগামী দিনে তিনি হাজিরা দেন নাকি অন্য কোনও পদক্ষেপ নেন সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।








