সুরক্ষার বলয়ে বিজেপি রাজ্য সভাপতি, সুকান্ত মজুমদারকে Z ক্যাটেগরি নিরাপত্তা দিল কেন্দ্র।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দিনকয়েক আগেই বদলেছে মুখ, দিলীপ ঘোষের জায়গায় এখন রাজ্য বিজেপির সভাপতি হয়েছেন সুকান্ত মজুমদার। রাজ্যের প্রধান বিরোধী দল কে পরিচালনা এবং ২০২৪ নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে যত সম্ভব সাংসদ দিল্লি পাঠানো যায় সেই চেষ্টা করাই আপাতত কাজ সুকান্তর। সাথে রয়েছে রাজ্যের ভারতীয় জনতা পার্টির ভিত কে মজবুত করার কাজ। আর তাই এবার সুরক্ষার বলয়ে বিজেপি রাজ্য সভাপতি, সুকান্ত মজুমদারকে Z ক্যাটেগরি নিরাপত্তা দিল কেন্দ্র।

আরও পড়ুনঃ ২৭ শে সেপ্টেম্বর দেশব্যাপী ধর্মঘট কিষাণ মোর্চার, সমর্থন রাজ্যের আশা কর্মীদের।

বিজেপি রাজ্য সভাপতি হিসেবে শুরুতেই নজর কেড়েছেন সুকান্ত। এমন সময়ে তিনি রাজ্য সভাপতি হয়েছেন যখন রাজ্যে আসন্ন হাইভোল্টেজ উপনির্বাচনের প্রেক্ষাপট। নয়া সভাপতির দায়িত্ব পেয়েই সুকান্ত নেমে পড়েছেন মাঠে। কার্যত মাটি কামড়ে পড়ে রয়েছেন ভবানীপুরে। দফায় দফায় প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে তাঁকে। কোথাও কোথাও তো ধ্বস্তাধস্তিতেও পড়তে হচ্ছে সুকান্ত কে।

ফলে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে তাঁর। আর সেকথা মাথায় রেখেই তাঁর জন্যে জেড ক্যাটেগরির নিরাপত্তার বন্দোবস্ত করেছে কেন্দ্র। এখন সুরক্ষার বলয়ে বিজেপি রাজ্য সভাপতি। তাঁকে সর্বদা ঘিরে থাকবে ২২ জনের নিরাপত্তা বেষ্টনী। যার মধ্যে থাকবেন ৪-৬ জন এনএসজি কমাণ্ডো। অবশ্য এর আগেও নিরাপত্তা ছিল তাঁর। সাংসদ হিসেবে Y+ ক্যাটেগরির নিরাপত্তা পেতেন তিনি। যেখানে থাকতেন ১১ জন নিরাপত্তারক্ষী। যার মধ্যে এনএসজি কমাণ্ডো থাকতেন ২-৪ জন।

সুরক্ষার বলয়ে বিজেপি রাজ্য সভাপতি, সুকান্ত মজুমদারকে Z ক্যাটেগরি নিরাপত্তা দিল কেন্দ্র।

সুরক্ষার বলয়ে বিজেপি রাজ্য সভাপতি, সুকান্ত মজুমদারকে Z ক্যাটেগরি নিরাপত্তা দিল কেন্দ্র।

এদিকে বিজেপি রাজ্য সভাপতির দায়িত্ব হাতে পেয়েই আসরে নেমেছিলেন তিনি। ভবানীপুরে বৃষ্টির জন্য জমা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করে তিনি বলেছিলেন, তাঁকে নৌকো উপহার দিতে চান তিনি। কারন হিসেবে তাঁর ব্যাখ্যা, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন লন্ডন বানাবেন, কিন্তু কলকাতা রূপান্তরিত হয়েছে ভেনিসে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন