বালুরঘাটের মেয়ে মুখ উজ্জ্বল করেছে জেলার, উচ্চমাধ্যমিকে চতুর্থ সৃজিতাকে সংবর্ধনা দিলেন সুকান্ত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের ফল। অসাধারণ নম্বর নিয়ে নজির স্থাপন করেছে বঙ্গের ছাত্রছাত্রীরা। এই বছর উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সর্দার, তিনি পেয়েছেন ৪৯৬ নম্বর। তার প্রাপ্ত নম্বরের হার ৯৯.২ শতাংশ। এদিকে ৪৯৩ পেয়ে উচ্চমাধ্যমিকে চতুর্থ হয়েছেন বালুরঘাটের মেয়ে সৃজিতা বসাক। এদিন তাকে সংবর্ধনা জানাতে সৃজিতার বাড়ি পৌঁছে গেলেন রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।

আরও পড়ুনঃ BJP-র রাজ্যসভার সাংসদ কী সৌরভ! জল্পনা তুঙ্গে

২৪ মে প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের ফল। জানা যাচ্ছে, এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪ জন। চলতি বছর পাশের হার ৮৯.২৫ শতাংশ। পরীক্ষায় বসেছিল ৮ লক্ষ ২৪ হাজার ৮৯১ জন। পাশ করেছে ৭ লক্ষ ৩৭ হাজার ৮০৭ জন। ছাত্রদের পাশের হার ৯১.৮৬ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৭.২৬ শতাংশ।

বালুরঘাটের মেয়ে মুখ উজ্জ্বল করেছে জেলার, উচ্চমাধ্যমিকে চতুর্থ সৃজিতাকে সংবর্ধনা দিলেন সুকান্ত
বালুরঘাটের মেয়ে মুখ উজ্জ্বল করেছে জেলার, উচ্চমাধ্যমিকে চতুর্থ সৃজিতাকে সংবর্ধনা দিলেন সুকান্ত

জানা যাচ্ছে, বুধবার ফলপ্রকাশের পর থেকেই বালুরঘাটের মেয়ে সৃজিতার বাড়িতে উল্লাস উদ্দীপনা চোখে পড়ছে। উচ্চমাধ্যমিকের মত পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর সকলকে গর্বিত করেছে। আর এই আনন্দ আরও দ্বিগুণ হয়ে যায় যখন, বিকেলে সৃজিতার বাড়িতে পৌঁছান রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সৃজিতার জন্য এদিন ফুল, পুস্তক দিয়ে সংবর্ধনা জানান সুকান্ত। আগামীর জন্যে শুভেচ্ছা জানান সৃজিতাকে।

বালুরঘাটের মেয়ে মুখ উজ্জ্বল করেছে জেলার, উচ্চমাধ্যমিকে চতুর্থ সৃজিতাকে সংবর্ধনা দিলেন সুকান্ত

WhatsApp Image 2023 05 24 at 8.19.32 PM

অন্যদিকে, ফলাফল প্রকাশের দিনই আগামী বছরের  উচ্চমাধ্যমিকের সূচি জানিয়ে দিয়েছে সংসদ। পাশাপাশি সংসদের পক্ষ থেকে আরও জানানো হয় যে, আগামী বছর থেকেই উচ্চমাধ্যমিক পরীক্ষায় বদল আসতে চলছে। শুধু তাই নয়, পরীক্ষার সময় সূচীতেও পরিবর্তন আসবে বলেই জানিয়েছে সংসদ। সূ

ত্রের খবর, আগামী বছর থেকে ফেব্রুয়ারিতে শুরু হবে পরীক্ষা। পরীক্ষা হবে ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি। আর তা চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। তাছাড়াও সময়সূচীতে পরিবর্তন এনেছে সাংসদ। এইবছর পর্যন্ত পরীক্ষা শুরু হয়েছে বেলা ১০টায়। কিন্ত আগামী বছর থেকে পরীক্ষা শুরুর সময় বদল হচ্ছে। শুরু হবে বেলা ১২টায়। শেষ হবে ৩টে ১৫ মিনিটে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন