Sukanta Majumdar: দিলীপের বিতর্কিত মন্তব্যে ক্ষুব্ধ কুড়মি আন্দোলনকারীরা, ক্ষমা চাইলেন সুকান্ত!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: প্রায়শই বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনামে থাকেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। সম্প্রতি দিলীপ ঘোষের মন্তব্যে আরও একটি বিতর্ক শুরু হয়েছে। কুড়মি আন্দোলনকারীদের নিয়ে বেফাঁস মন্তব্যের জেরেই ক্ষুব্ধ হয়েছে বিক্ষোভকারীদের একাংশ। আর এই ক্ষোভের জেরেই দিলীপের বাড়ি ঘেরাওয়েরও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীদের অনেকেই। সব মিলিয়ে পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত!

আরও পড়ুন: Gold Price: একদিনের স্বস্তি কাটিয়ে ফের চড়ল সোনার দর! মঙ্গলে কত হল হলুদ ধাতুর দাম?

এবার পরিস্থিতি সামাল দিতেই দিলীপ ঘোষের মন্তব্য প্রসঙ্গে মুখ খুললেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। শুধু তাই নয়, দিলীপ ঘোষের মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন তিনি। জানা যাচ্ছে, মঙ্গলবার সল্টলেকের ইজেডসিসিতে রোজগার মেলার অনুষ্ঠানে আসেন সুকান্ত। আর সেইখানেই তাঁকে প্রশ্ন করা হলে, উত্তরে তিনি বলেন, “বাড়ি ঘেরাওয়ের রাজনীতিতে বিজেপি কখনই বিশ্বাস করে না। আমার মনে হয় দিলীপ ঘোষের কথা বুঝতে ওদের কোথাও অসুবিধা হয়েছে। কিংবা হয়ত উনি যেভাবে বলেছেন, তাতে ওনাদের খারাপ লেগেছে। বিষয়টি বাড়তে দেওয়া উচিত নয়।”

দিলীপের বিতর্কিত মন্তব্যে ক্ষুব্ধ কুড়মি আন্দোলনকারীরা, মুখ খুললেন বঙ্গ বিজেপির সভাপতি
দিলীপের বিতর্কিত মন্তব্যে ক্ষুব্ধ কুড়মি আন্দোলনকারীরা, মুখ খুললেন বঙ্গ বিজেপির সভাপতি

তিনি আরও বলেন, “যদি ওনাদের দিলীপের কথায় খারাপ লাগে তাহলে, রাজ্য সভাপতি হিসেবে আমি ক্ষমা চেয়ে নিলে ওনারা শান্ত হবেন… আমি বিজেপির রাজ্য সভাপতি হিসেবে ওনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বিষয়টি বেশি বাড়তে দেওয়া উচিত হবে না।”

দিলীপের বিতর্কিত মন্তব্যে ক্ষুব্ধ কুড়মি আন্দোলনকারীরা, মুখ খুললেন বঙ্গ বিজেপির সভাপতি

প্রসঙ্গত, গত রবিবার দিলীপ ঘোষকে ঘিরে এই বিতর্কের সূত্রপাত হয়। এক দলীয় কর্মসূচী সেরে জঙ্গলমহল এলাকায় থেকে ফেরার পথে বিজেপির সর্বভারতীয় সহসভাপতির পথ আগলে দাঁড়ান কুড়মি আন্দোলনকারীরা। তাঁরা দিলীপ ঘোষকে প্রশ্ন করেন, “তিনি কুড়মিদের জন্য কী করেছেন?” এরপরেই তাঁদের কড়া ভাষায় আক্রমণ করেন দিলীপ ঘোষ। শুরু হয় বিতর্ক।

দিলীপের বিতর্কিত মন্তব্যে ক্ষুব্ধ কুড়মি আন্দোলনকারীরা, মুখ খুললেন বঙ্গ বিজেপির সভাপতি

দিলীপের বিতর্কিত মন্তব্যে ক্ষুব্ধ কুড়মি আন্দোলনকারীরা, মুখ খুললেন বঙ্গ বিজেপির সভাপতি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন