নজরবন্দি ব্যুরোঃ NRS হাসপাতালে আত্মঘাতী করোনা সংক্রমিত যুবক। করোনা সংক্রমিত এক যুবক হাসপাতালের মধ্যেই আত্মহত্যা করেছেন। রাজ্যে এমন ঘটনা প্রথম। নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের তিন তলার শৌচাগার থেকে উদ্ধার করোনা রোগীর ঝুলন্ত দেহ। হাসপাতাল সূত্রে জানা গেছে, সংক্রমিত হওয়ায় চার দিন ধরে এনআরএসে ভর্তি ছিলেন বছর ৩৮ এর ওই যুবক।
আরও পড়ুনঃ আইপিএল ২০২০ সালের চূড়ান্ত সূচি প্রকাশ করল বিসিসিআই।


রবিবার সকালে হাসপাতালের যে বিল্ডিংয়ে নতুন করোনা ওয়ার্ড তৈরি হয়েছে তার তিন তলার শৌচাগার থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখা যায় এক যুবককে। তাকে এমন অবস্থায় দেখে হাসপাতালের কর্মীদের খবর দেওয়া হয়। যুবকে উদ্ধার করা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এমন তাঁর পরিবারকে খবর দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত যুবকের নাম রাজকুমার বেরা। বয়স ৩৮ বছর।
NRS হাসপাতালে আত্মঘাতী করোনা সংক্রমিত যুবক। দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপের বাসিন্দা রাজকুমার বেরা। রক্তের সমস্যা থাকায় এনআরএস হাসপাতালে চিকিৎসার জন্য নিয়মিত ভাবে আসতে হতো তাকে। হেমাটোলজি বিভাগে তাঁর চিকিৎসা করাতে আসতেন রাজকুমার। কয়েকদিন আগে জানা যায় তিনি করোনায় আক্রান্ত। এবং ২ সেপ্টেম্বর এনআরএস-এ ভর্তি করা হয় যুবককে। কোভিড পজেটিভ হওয়ায় মানসিক অবসাদে ভুগছিলেন তিনি।
হাসপাতালে তরফে মনে করে রা হচ্ছে মানসিক অবসাদের কারণে এমন ঘটনা ঘটিয়েছেন রাজকুমার। ময়নাতদন্তের পরেই শেষকৃত্য করা হবে। এদিন হাসপাতাল চত্বরে এমন ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গত ৮ অগস্ট কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের এক করোনা সংক্রমিত রোগী আত্মহত্যার চেষ্টা করেন। ওই ব্যক্তি উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাসিন্দা।


আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শারীরিক অবস্থা অবনতি হওয়ায় পরবর্তীতে তাঁকে মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। মেডিক্যাল কলেজে ভর্তি থাকাকালিন তিনি চার তলা থেকে ঝাপ দেওয়ার চেষ্টা করেন। হাসপাতালের কর্মীদের চেষ্টায় তাকে বাচান সম্ভব হয়েছিল। কিন্তু রাজকুমার বেরাকে বাঁচানো সম্ভব হল না।







