আইপিএল ২০২০ সালের চূড়ান্ত সূচি প্রকাশ করল বিসিসিআই।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘ টালবাহানার পর অবশেষে রবিবার বিকেলে আইপিএল ২০২০ সালের চূড়ান্ত সূচি প্রকাশ করল বিসিসিআই। ১৯ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। খেলা হবে আবু ধাবিতে। কলকাতা নাইট রাইডার্স আইপিএল অভিযান শুরু করছে ২৩ সেপ্টেম্বর।

প্রথম ম্যাচে কিং খানের দলের সামনে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। ফাইনাল ১০ নভেম্বর।ইতিমধ্যে মরু দেশে আইপিএল আয়োজন করার সমস্ত প্রস্তুতিও শেষ পর্যায়ে , ক্রিকেটাররা আগেই পৌঁছে গিয়েছেন সেই দেশে। শনিবার টুর্নামেন্টের উদ্বোধন আবু ধাবিতে হওয়ার পর রবিবার দুবাই প্রথম ম্যাচ দিল্লি ক্যাপিটালস ও কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যে।

 সোমবার মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।২২ সেপ্টেম্বর মঙ্গলবার আইপিএলের ভেন্যু আবার বদলে যাচ্ছে আবু ধাবিতে। রাজস্থান রয়্যালস মোকাবিলা করবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। কেকেআরের প্রথম ম্যাচ আবু ধাবিতে। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স।সূচি অনুযায়ী ১০টি ডাবল হেডার রয়েছে। অর্থাত্‍ ১০ দিন দুটো করে ম্যাচ হবে। সেই ক্ষেত্রে প্রথম ম্যাচ শুরু হবে স্থানীয় সময় অনুযায়ী দুপুর ২টায় (ভারতীয় সময় দুপুর সাড়ে ৩টায়)।

সন্ধ্যের ম্যাচ শুরু হচ্ছে ভারতীয় সময় অনুযায়ী সাড়ে ৭টায় (স্থানীয় সময় ৬টা)। সবমিলিয়ে দুবাইয়ে খেলা হবে ২৪টি ম্যাচ। আবু ধাবিতে ম্যাচের সংখ্যা ২০টি। শারজা পাচ্ছে ১২টি ম্যাচ। প্লে অফ ও ফাইনাল খেলার ভেন্যু ও দিনক্ষণ পরে ঘোষণা করা হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত