নজরবন্দী ব্যুরো: দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল শাহরুখ খানের মেয়ে সুহানা খানের সঙ্গে প্রেম করছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দা। এবার কার্যত জল্পনায় শিলমোহর বসল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল নেটপাড়ায়।
আরও পড়ুন: Salman Khan: সাংবাদিককে হেনস্থার অভিযোগ অভিনেতার বিরুদ্ধে, ৪ বছর পুরনো মামলায় কি রায় হাইকোর্টের?



বলিউড সূত্রে খবর, অনেকদিন ধরেই শোনা গিয়েছিল অগস্ত্যার সঙ্গে প্রেম করছেন সুহানা। সুনীল শেঠির ছেলে আহান শেঠির প্রেমিকার জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন দুজন। সেখান থেকেই বেরিয়ে যাওয়ার সময় সুহানাকে গাড়িতে তুলতে আসেন অগস্ত্যা। গাড়ির ভিতর থেকেই তাঁর দিকে চুমু ছুঁড়ে দিলেন শাহরুখ তনয়া। এই ভিডিও এক নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এরপরই নেটিজেনদের প্রশ্ন, সত্যিই কি প্রেম করছেন দুজনে নাকি কেবলই বন্ধু।

বিগ বির নাতির সঙ্গেই গভীর প্রেমে সুহানা, জল্পনার প্রেমে কি শিলমোহর

শীঘ্রই বলিউডে অভিষেক ঘটতে চলেছে শাহরুখ কন্যার। জোয়া আখতারের মিউজিক্যাল ড্রামা ‘দ্য আর্চিস’এ দেখা যাবে তাঁকে। একইসঙ্গে ডেবিউ হবে শ্রীদেবী-বনি কাপুরের মেয়ে ও অভিনেত্রী জাহ্নবী কাপুরের বোন খুশি কাপুর এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দার।









