নজরবন্দি ব্যুরোঃ ভিটামিন ডি-র চাহিদায় ভুগছেন? তবে তো খুবই মুশকিল। আসলে ভিটামিন ডি-র উৎস সূর্যের আলো। তবে খাদ্য তালিকায় রাখতে পারেন কিছু খাবার যা আপনার দেহে ভিটামিন ডি-র চাহিদা পুরন করতে সক্ষম।
আরও পড়ুনঃ শুভেন্দুর আবদার নাকচ দিলীপের, মমতাকে হারাতে ‘অন্য লোক’ খুঁজছে বিজেপি
প্রথমেই খাদ্য তালিকায় রাখতে পারেন গরুর দুধ, এতে প্রচুর পরিমানে রয়েছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি। এ ছাড়া প্রতিদিন খাওয়ার সাথে খেতে পারেন এক বাটি দই। দই যেহেতু দুগ্ধজাত দ্রব্য, সেহেতু দইতে আছে প্রচুর পরিমানে ক্যালশিয়াম।

এছাড়া খাদ্য তালিকায় রাখুন, কমলা লেবু। এতে ভিটামিন সির সাথে রয়েছে প্রুচুর ভিটামিন ডি। এই ফল বিভিন্ন স্বাস্থ্য-উপকারীতে ভরপুর। ব্রেকফাস্টে অবশ্যই রাখুন এক গ্লাস কমলালেবুর রস।

ভিটামিন ডি-র চাহিদায় ভুগছেন? জেনে নিন সমাধানের উপায়।
ওটস শস্য জাতীয় পণ্য দিয়ে তৈরি, যার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে। এছাড়াও ওটসের মধ্যে এমন কিছু ভিটামিন, মিনারেল রয়েছে যা শরীরে ইতিবাচক ভূমিকা পালন করে।





