শুভেন্দুর আবদার নাকচ দিলীপের, মমতাকে হারাতে ‘অন্য লোক’ খুঁজছে বিজেপি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুভেন্দুর আবদার নাকচ দিলীপের, সাফ জানিয়ে দিলেন ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে লড়বেন অন্য কেউ। দলের তরফে ভাবা হচ্ছে কে লড়বেন, তৈরি হচ্ছে লড়াইয়ের রুটম্যাপ। তবে তিনি যে নন্দীগ্রামের বিধায়ক নন, তা স্পষ্ট জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।

আরও পড়ুনঃ ত্রিপুরায় হামলা মানিক সরকারের কনভয়ে, CPM-এর প্রতিরোধে পিছু হটলো BJP

নন্দীগ্রামের পর ভবানীপুর, কড়ায় গন্ডায় টক্কর দিতে ফের হাইভোল্টেজ লড়াইয়ের জন্য প্রস্তুত ছিলেন শুভেন্দু। তিনি নিজেই জানিয়েছিলেন সে কথা। নন্দীগ্রামে লড়ার আগেও শুভেন্দু আবদার করেছিলেন মমতার বিরুদ্ধে লড়বেন তিনিই।

আরও পড়ুনঃ ত্রিপুরায় হামলা মানিক সরকারের কনভয়ে, CPM-এর প্রতিরোধে পিছু হটলো BJP

দল রাজিও হয়েছিল তাতে। সেদিক থেকে এবারেও শুভেন্দুর আবদার বিজেপি মেনে নিতে পারে বলেই মনে করেছিলেন অনেকে। নন্দীগ্রামে শুভেন্দুর কাছেই  পরাজিত হয়েছিলেন মমতা। মুখ্যমন্ত্রী কুর্শি টিকিয়ে রাখতে ফের ভোট লড়বেন ভবানীপুর থেকে।

শুভেন্দুর আবদার নাকচ, ভবানীপুরে মমতার বিপরীতে লড়বেন না নন্দীগ্রামের বিধায়ক। 

দিন ঘোষণা হওয়ার পর থেকেই গেরুয়া শিবির যেমন ক্ষোভ প্রকাশ করেছে বারবার, তেমনি জানানো হয়েছিল উপনির্বাচনের জন্য কালব্যায় না করেই ঝাঁপিয়ে পড়বে দল। তাঁর পরেই শুভেন্দুর মন্তব্যে শুরু হয়েছিল জল্পনা, তাহলে কি নন্দীগ্রামের পর ভবানীপুরেও হবে দিদি বনাম দাদার লড়াই?

শুভেন্দুর আবদার নাকচ দিলীপের, মমতাকে হারাতে 'অন্য লোক' খুঁজছে বিজেপি
শুভেন্দুর আবদার নাকচ দিলীপের, মমতাকে হারাতে ‘অন্য লোক’ খুঁজছে বিজেপি

তবে আজ এই বিষয়ে সাফ ‘না’ জানিয়েছেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। মেদিনিপুরের এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘শুভেন্দু তো একবার হারিয়েছে, আর কত বার লড়বে,এ বার অন্য কেউ হারাবে। একই লোক বারে বারে হারাবে কেন।’’ এদিকে ৩০ শের ভোটের লক্ষ্যে দলের কর্মীদের ফের চাঙ্গা করতে আজ বৈঠক করেন রাজ্যের সাধারন সম্পাদক অমিতাভ চক্রবর্তী।

 

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন