নজরবন্দি ব্যুরোঃ ফের সাফল্য। ভারতীয় সেনাবাহিনীরা উপত্যকা অঞ্চলে ফের তল্লাশি অভিযান চালিয়ে দুই জঙ্গিকে খতম করলো। এই জঙ্গিরা জম্মু ও কাশ্মীরের পুঞ্চ অঞ্চলের সুরানকোট এলাকার চট্টপানি-দুগরান গ্রামে লুকিয়ে ছিল। ভারতীয় সেনাবাহিনী গোপন সূত্র থেকে খবর পেয়ে ওই এলাকা জুড়ে তল্লাশি অভিযান চালায়।
আরও পড়ুনঃ খুলে দেওয়া হল রাইস টিউব, কালই বাড়ি ফিরছেন বুদ্ধবাবু।
ফের সাফল্য। সূত্রের পাওয়া খবর, এদিন নিরাপত্তারক্ষীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে দুই জঙ্গি খতম হওয়ার পাশাপাশি এক জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর গোপন সূত্র থেকে তাদের কাছে খবর পৌঁছে ছিল যে ওই এলাকায় সন্ত্রাসবাদীরা ডেরা বেঁধেছে। সেইমতো এলাকা ঘিরে ফেলে। প্রথমে জঙ্গিদের আত্মসমর্পণের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তারা সেই প্রস্তাব অগ্রাহ্য করলে জঙ্গি এবং নিরাপত্তা রক্ষী বাহিনীর সদস্যদের মধ্যে রবিবার সকাল থেকেই তীব্র গুলিযুদ্ধ শুরু হয়।
আরও পড়ুনঃ প্রতিবাদের তীব্রতা বাড়াতে এবার অনশন, কৃষকদের আন্দোলনে এবার যোগ দিতে পারেন দিল্লীর মুখ্যমন্ত্রী।
ফের সাফল্য। এই গুলির লড়াইয়ে এলাকার রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলা। দুই জঙ্গি নিহত হয় ভারতীয় নিরাপত্তা রক্ষী বাহিনীর গুলির আঘাতে। পুলিশ সূত্রে খবর, ‘এদিন তিন জন জঙ্গি ওই এলাকায় ডেরা বেঁধে ছিল। পাকিস্তানের মদত পুষ্ট কুখ্যাত জঙ্গী সংগঠন জইশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তইবার যৌথ অভিযান চালানোর উদ্দেশ্যেই ভারত-পাক প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে তারা উপত্যকা অঞ্চলে প্রবেশ করে।’



