প্রতিবাদের তীব্রতা বাড়াতে এবার অনশন, কৃষকদের আন্দোলনে এবার যোগ দিতে পারেন দিল্লীর মুখ্যমন্ত্রী।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রতিবাদের তীব্রতা বাড়াতে এবার অনশন, কৃষকদের আন্দোলনে এবার যোগ দিতে পারেন দিল্লীর মুখ্যমন্ত্রী। কেন্দ্রের কৃষি বিলের বিরুদ্ধে চলা কৃষকদের অবস্থান বিক্ষোভকে আরও জোরদার করতে এবার দেশ জুড়ে কৃষকরা আজ সকাল ৮ তা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ৯ ঘণ্টার অনশনে বসতে চলেছে। যে অনশনে দিল্লীর মুখ্যমন্ত্রি অরবিন্দ কেজরিওয়াল ও যোগ দিতে পারেন বলে সুত্রের খবর।  নভেম্বরের শেষ থেকে হাজার হাজার কৃষক  দিল্লী হরিয়ানা মধ্যবর্তী সিঙ্গু বর্ডারে এই প্রতিবাদ জানাচ্ছেন।

আরও পড়ুনঃসুখবর, চলতি সপ্তাহেই নামতে পারে কলকাতার পারদ, জাঁকিয়ে পড়বে শীত।

বেশ কয়েকবার কেন্দ্রের সঙ্গে কৃষক প্রতিনিধিদের আলোচনাসভা বসলেও মেলেনি কোন রফাসুত্র। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখে লাখে কৃষক থেকে সাধারণ মানুষ আসছে সিঙ্গু বর্ডারে আন্দোলনকারীদের সমর্থন দিতে। মঙ্গলবারই বেশ কিছু হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। দীর্ঘ আলোচনার পরেও কোন রফাসুত্র না আসার কারন কেন্দ্র ও কৃষক দুই পক্ষেরই নিজেদের অবস্থানে অনড় মনোভাব। এছারা দেশ জুড়ে বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও বিরোধীদের ডাকা বন্ধে যথেষ্ট স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া গেছে দেশ জুড়ে।

সেই আন্দোলন তীব্রতর করতে সিঙ্গু বর্ডারে বসা ৩৩ কৃষক নেতার অনশন প্রকল্পে যোগ দিচ্ছেন দেশজোরা কৃষকরা। এদিকে দিল্লী মুখ্যমন্ত্রী কেজরিঅয়াল ও এই অনশনে যোগ দিতে পারেন। রবিবার তিনি বলেন কৃষকদের সঙ্গে তিনিও অনশন করবেন। সোমবার সকালে তিনি টুইট করেন, অনশন হল বিশুদ্ধ। আপনি যেখানেই থাকুন, আমাদের কৃষক ভাইদের জন্য অনশন করুন। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, যাতে তাদের সংগ্রাম সফল হয়। শেষে তারা নিশ্চিতভাবেই জিতবেন।

কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর কৃষি আইনের বিরুদ্ধে প্রচার চালানোর জন্য বিরোধীদের দায়ী করছেন। তিনি বলেছেন, সংস্কার যখন করা হয়েছে, তখন দীর্ঘ মেয়াদে কৃষকদের উপকার হবে।  বিক্ষোভকারীরা দিল্লি-জয়পুর হাইওয়ে আংশিক বন্ধ করে রেখেছেন। রাজস্থান ও হরিয়ানা থেকে কৃষকরা দিল্লি আসার জন্য যাত্রা শুরু করেছিলেন। দিল্লি থেকে ১০০ কিমি দূরে হরিয়ানার রেওয়ারিতে তাদের অনেককেই আটকে দিয়েছে পুলিশ। দিল্লি-জয়পুর হাইওয়েতে অনশনরত সওয়াই মাধোপুরে্র কিসান মহাপঞ্চায়েতের সভাপতি রামপাল জাঠ বলেছেন, আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ জানাচ্ছি।

আমরা ১১ জনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, যারা মারা গেছেন গত মাসে আন্দোলন শুরু হওয়ার পর থেকে। এদিকে বার্মি আর ভোপারাই কালান গ্রামের ভারতীয় কিসান ইউনিয়নের উদ্যোগে প্রতিবাদ স্থলে পিত্‍জা লঙ্গর খোলার ছবি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়াই তীব্র প্রতিবাদের ঝড় ওঠে। অনেকেই প্রশ্ন তোলে এটা প্রতিবাদস্থল না পাঁচতারা হোটেল। কৃষক আন্দোলনকেও কটাক্ষ করে তাদের বক্তব্য ব তাড়াতাড়ি এই আন্দোলনে এ বার একে একে যোগ হবে জাকুজি, সনা বাথ, মিনি পুল, জিম ইক্যুইপমেন্ট, বিউটি পার্লার, নেল পার্লার, হেয়ার সালন, ড্রাগ জয়েন্ট, অ্যালকোহল জয়েন্ট!

প্রসঙ্গত আন্দোলনের এলাকা একের পর এক সাক্ষী থাকছে নানা মানবিক মুহূর্তের। প্রচণ্ড শীতে যাতে কষ্ট না হয়, সে জন্য নানা স্বেচ্ছাসেবী সংগঠন থেকে ব্যবস্থা করে দেওয়া হয়েছে উষ্ণ বিছানার। মহিলাদের জন্য বসেছে অস্থায়ী টয়লেট । যাতে কৃষকদের অভুক্ত থাকতে না হয়, সে জন্য বসেছে অত্যাধুনিক রুটি মেশিন, যা ঘণ্টা পিছু ২০০০টি রুটি বানিয়ে দিতে পারে। একটি তাঁবুর মধ্যে বসেছে ২৫টি ফুট মাসাজার মেশিনও, যাতে দূর থেকে হেঁটে আসা কৃষকেরা স্বচ্ছন্দে আন্দোলন চালিয়ে যেতে পারেন।

প্রতিবাদের তীব্রতা বাড়াতে এবার অনশন, কৃষকদের আন্দোলনে এবার যোগ দিতে পারেন দিল্লীর মুখ্যমন্ত্রী। সাথে যোগ হয়েছে বিরিয়ানি লঙ্গর। যাকে কটাক্ষ করে নেটিজেনদের অনেকে একে শাহিনবাগের প্রতিবাদসভার সাথে তুলনা করেছেন। যার জবাব দিয়ে কৃষকরা জানিয়েছেন তারা যেমন ফসল ফলাতে পারে তেমনই পিতজাও খেতে পারেন। গোটা দেশ এখন অন্নদাতা ও কেন্দ্রের এই বিরোধ মেটার অপেক্ষায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর